Uganda Cricket Team: মাত্র ৫ বল! যা ভারতও কোনওদিন করতে পারেনি, তাই করে দেখাল উগান্ডার ক্রিকেট দল!

ICC: তবে এই ৫ বলে ম্যাচ জিতেও কিন্তু বিশ্বরেকর্ড হল না উগান্ডার। ২০২৩ সালে আইল অফ ম্যানের বিরুদ্ধে মাত্র ২ বলে ম্যাচ ফিনিশ করেছিল স্পেন। ১৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০১টি ম্যাচে জিতেছে উগান্ডা, যা একটি রেকর্ড।

Uganda Cricket Team: মাত্র ৫ বল! যা ভারতও কোনওদিন করতে পারেনি, তাই করে দেখাল উগান্ডার ক্রিকেট দল!
উগান্ডা ক্রিকেট দলImage Credit source: Instagram

| Edited By: Moumita Das

Oct 26, 2026 | 1:40 PM

আবুজা: মাত্র ৫ বল। তাতেই শেষ একটা ম্যাচ! এমন কোনও ঘটনা অতীতে ঘটেনি। কিন্তু এবার ঘটল। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা সাব রিজিওনাল কোয়ালিফায়ার সি-র ম্যাচে মোজাম্বিককে মাত্র ৫ বলেই বিধ্বস্ত করল উগান্ডার ক্রিকেট দল। বিশ্বকাপের বাছাইপর্বে উগান্ডার এই কাণ্ড দেখে অবাক ক্রিকেটবিশ্ব।

আবুজার মাঠে প্রথমে ব্যাটে নামে মোজাম্বিক। ১.৫ ওভারে তাদের স্কোর ছিল ১২/০। এর পর ৬ বলের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে জোসে জোয়াওরা। তারপর থেকে লাগাতার উইকেট পড়তে থাকে মোজাম্বিকের। শেষে ৭.২ ওভারে মাত্র ১৯ রানে অল আউট হয়ে যায় দলটি। ৪ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন জুমা মিয়াগি। ইনক কাসাইজা পেয়েছেন ৪ রানে ৪ উইকেট। শেষ ৮ জন ব্যাটারের মধ্যে ৭ জনই ০ রানে আউট হয়েছেন। মোজাম্বিক ক্যাপ্টেন আগস্টিনহো নাভিচার ব্যাট থেকে এসেছে ২ রান।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ৫ বলেই ২৩ রান তুলে ম্যাচ জিতে যায় উগান্ডা। রাঘব ধাওয়ান অপরাজিত থাকেন ২ বলে ৭ রানে। প্রথম ২ বল তিনিই খেলেন। এরপরের ৩ বলে প্রথম বলে বাউন্ডারি ও পরের ২ বলে ২টি ছক্কা মেরে উগান্ডাকে ম্যাচ জিতিয়ে দেন ওবুয়া। তবে এই ৫ বলে ম্যাচ জিতেও কিন্তু বিশ্বরেকর্ড হল না উগান্ডার। ২০২৩ সালে আইল অফ ম্যানের বিরুদ্ধে মাত্র ২ বলে ম্যাচ ফিনিশ করেছিল স্পেন। ১৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০১টি ম্যাচে জিতেছে উগান্ডা, যা একটি রেকর্ড। তবে মাত্র ৫ বলেই ম্যাচ ফিনিশ করে ইতিমধ্যেই সর্বত্র চর্চায় উগান্ডার ক্রিকেট টিম।

Loading...
Unable to load recommendations.
Follow Us