Lionel Messi Farewell Match: শেষবার আর্জেন্টিনার জার্সিতে খেলবেন মেসি! কবে নীল-সাদা জার্সিতে আবার দেখা যাবে মেসিকে?

Messi Retirement: এই ম্যাচে ২০২২ কাতার বিশ্বকাপের জয়ী আর্জেন্টিনা দলের সকল সদস্যকে পরিবারসহ আমন্ত্রণ জানানো হবে। মেসিকে জাতীয় দলের আইকন ও অধিনায়ক হিসেবে উল্লেখ করে AFA জানিয়েছে, তাঁকে প্রাপ্য বিদায়ী সম্মান দিতেই এই আয়োজন করছে। বেনিনের বিপক্ষে মাঠে নামলে এটি হবে আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ।

Lionel Messi Farewell Match: শেষবার আর্জেন্টিনার জার্সিতে খেলবেন মেসি! কবে নীল-সাদা জার্সিতে আবার দেখা যাবে মেসিকে?
লিওনেল মেসিImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Sep 16, 2026 | 11:57 AM

কলকাতা : প্রায় এক মাস আগে অবসর ঘোষণা করেছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। ডায়রির ৩টি পাতার ছবি সোশাল মিডিয়াতে পোস্ট করে অবসর ঘোষণা করেন ফুটবলের রাজপুত্র। তিনি জানিয়েছিলেন, অনেক আগেই অর্থাৎ বিশ্বকাপ ফাইনালের পর এই অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল তাঁর। কিন্তু পিতার মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন তিনি তাই তড়িঘড়ি অবসর নিয়ে নেন আন্তর্জাতিক ফুটবল থেকে। তবে চুপ করে বসে ছিল না আর্জেন্টিনার ফুটবলের অ্যাসোসিয়েশনও (AFA)। মেসির অবসরের পর তাঁর দেশের ফেডারেশনও চায় মেসি একটা বিদায়ী ম্যাচ খেলুন। তাই তারা মেসিকে সংবর্ধনা দিতে একটি ম্যাচ আয়োজন করেছে।

আর্জেন্টিনার ফুটবল সভাপতি একটি ভিডিও বার্তা দিয়ে জানিয়েছেন, বিশিষ্ট ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে আগামী ৬ অক্টোবর বেনিনের বিরুদ্ধে মাঠে নামবেন মেসি। ইতিমধ্যেই দল ঘোষণা হয়ে গিয়েছে। ২৬ জন সদস্যের দলে আছেন মেসি। এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই চড়ছে পারদ। এই সময়ে আর্জেন্টিনা ঘরের মাঠে ৩টি প্রীতি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর, কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে, ৩ অক্টোবর, বুরকিনা ফাসোর বিপক্ষে ও ৬ অক্টোবর, বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর মধ্যে বেনিনের বিরুদ্ধের ম্যাচেই খেলবেন মেসি। যদিও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, মেসির সঙ্গে ২০২২ বিশ্বকাপজয়ী সতীর্থ জিওভানি লো সেলসো ও রদ্রিগো দে পলও থাকবেন।

এই ম্যাচে ২০২২ কাতার বিশ্বকাপের জয়ী আর্জেন্টিনা দলের সকল সদস্যকে পরিবারসহ আমন্ত্রণ জানানো হবে। মেসিকে জাতীয় দলের আইকন ও অধিনায়ক হিসেবে উল্লেখ করে AFA জানিয়েছে, তাঁকে প্রাপ্য বিদায়ী সম্মান দিতেই এই আয়োজন করছে। বেনিনের বিপক্ষে মাঠে নামলে এটি হবে আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ। বর্তমানে তাঁর গোল সংখ্যা ১২৫। তবে শেষ ম্যাচে একবার মেসিকে জাতীয় দলের জার্সিতে দেখার আশায় রয়েছেন ভক্তরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us