Litton Das Century: ৬০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন লিটন দাস, তবুও জিততে পারল না বাংলাদেশ!

BAN vs AFG: প্রথমে ব্যাট করে ৩৪৬ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ৪ উইকেট পান আফগানিস্তানের সফি। ৩ উইকেট পান ইয়ামিন আহমেদজাই। বাংলাদেশের হয়ে বড় রান পান দুই ওপেনার সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, লিটন দাস। জবাবে প্রথম ইনিংসে ২৪০ রানেই অল আউট হয়ে যায় আফগানিস্তান।

Litton Das Century: ৬০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন লিটন দাস, তবুও জিততে পারল না বাংলাদেশ!
লিটন দাসImage Credit source: Instagram

| Edited By: Moumita Das

Oct 13, 2026 | 7:57 PM

আবু ধাবি : অনবদ্য লিটন দাস। টানা ২ টেস্টে ০ রানে আউট হয়েছিলেন তিনি। এবার সেই লিটনই করলেন বড় কামব্যাক। আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এল দুরন্ত সেঞ্চুরি। তবুও ম্যাচ জিততে পারল না বাংলাদেশ। আফগানিস্তান ড্র করে দিল এই টেস্ট।

প্রথমে ব্যাট করে ৩৪৬ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ৪ উইকেট পান আফগানিস্তানের সফি। ৩ উইকেট পান ইয়ামিন আহমেদজাই। বাংলাদেশের হয়ে বড় রান পান দুই ওপেনার সাদমান ইসলাম (৬৭), তানজিদ হাসান তামিম (৮৩), লিটন দাস (৫৩)। জবাবে প্রথম ইনিংসে ২৪০ রানেই অল আউট হয়ে যায় আফগানিস্তান। ৫ উইকেট পান হাসান মাহমুদ। ৪ উইকেট পান এবাদত হোসেন। ২য় ইনিংসে লিটনের দুরন্ত সেঞ্চুরির সৌজন্যে ৩৭২ রান তোলে বাংলাদেশ। ৮২ রান করেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ৮১ রান করেন মুশফিক রহিমও। ফলে ৪৭৯ রান লক্ষ্য ছিল আফগানদের।

কী রেকর্ড গড়েছেন লিটন?

এই ম্যাচে ব্যাট হাতে প্রথমে হাফ সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ৬০ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন তিনি। ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কিপার ডেনিস লিন্ডস এক টেস্টে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি ও কিপার হিসেবে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ৮ টি আউট করেছিলেন। লিটন ৯টি আউট করেছেন, ফলে এই মুহূর্তে এক নম্বরে তিনিই। লিন্ডসকে ছাপিয়ে গেলেন লিটন।

যদিও এতেও জিততে পারল না বাংলাদেশ। দুরন্ত সেঞ্চুরি করে যান ওপেনার সাদিকুল্লাহ অটল। ১১১ রানে আউট হন তিনি। ৫১ রানে আউট হন অধিনায়ক রহমত শাহ। ৪৯ রানে অপরাজিত থাকেন টেল-এঁদের ক্যায়েস আহমেদ। ফলে আফগানিস্তান ৩৪৬ রান তোলার পর ম্যাচ ড্র করার এগিয়ে যায় দুই পক্ষই। ৩টি করে উইকেট পেলেন মেহেদি হাসান মিরাজ ও এবাদত হোসেন। ফলে এই একমাত্র টেস্ট ড্র করল দুই পক্ষই।

Loading...
Unable to load recommendations.
Follow Us