
মঞ্চেস্টার: বিরাট কোহলি (Virat Kohli ) ও পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola)। ক্রীড়া বিশ্বের দুই নক্ষত্র। কিন্তু এই দুই তারকার মধ্যে কোন যোগাযোগ তে থাকতে পারে সেটা কেউ ভাবতে পারেননি। তাই মঞ্চেস্টার সিটির কোচ পেপ যখন বিরাট কোহলির জার্সি হাতে দাঁড়িয়ে ছবি তোলেন, তখন অবাক হতে হয়। আর শুধু কি ছবি তোলা? নিজের ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন ম্যানসিটির (ManCity ) কোচ। জানিয়েছেন ক্রিকেটের নিয়ম শিখতে চান। ধন্যবাদ দিয়েছেন বিরাট কোহলিকে। জার্সি উপহার দেওয়ার জন্য।
আরসিবির জার্সি (RCB Jersey) হাতে ছবি পোস্ট করার পাশাপাশি, বিরাট কোহলি কে একটি টাস্ক দিয়েছেন পেপ। মঞ্চেস্টার সিটির জার্সিতে বিরাটকে দেখতে চান তিনি। এবারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে বিরাট এর দল। এইবারই প্রথম টানা চার ম্যাচ জিতেছে তারা। তার মাঝেই ফুটবল বিশ্বের অন্যতম এক চরিত্র শুভেচ্ছা বার্তা পাঠালেন বিরাটদের।
এই মেলবন্ধন স্পনসরের সৌজন্যে। বিরাটের রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ওপেন গুয়ার্দিওলার মঞ্চেস্টার সিটির দুই দলের স্পনসর বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা পুমা। তাদের মঞ্চে গত বছর একসঙ্গে দেখা গিয়েছিল বিরাট ও পেপকে। আর এবার জার্সি হাতে সৌজন্য বিনিময়।
আরও পড়ুন: ফুটবল ছাড়া আর কী ভালোবাসেন রয় কৃষ্ণা?