FIFA World Cup 2026 Final: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত? ফাইনালের আগে আবেগঘন পোস্ট মেসির!

Lionel Messi: ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে দুটি অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা নেন মেসি। এবার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। ফাইনালের আগে ইনস্টাগ্রামে পুরো আর্জেন্টিনা দলের একটি ছবি পোস্ট করেন মেসি।

FIFA World Cup 2026 Final: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত? ফাইনালের আগে আবেগঘন পোস্ট মেসির!
লিও মেসিImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 19, 2026 | 3:59 PM

আমেরিকা: আর কয়েক ঘন্টা পরেই বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্বকাপ ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিও মেসি। ইনস্টাগ্রামে করা তাঁর একটি পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে। অনেকেরই ধারণা, আর্জেন্টিনার জার্সিতে এটি তাঁর শেষ ম্যাচ। এমনকি, অনেকেই মনে করছেন আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিতে পারেন মেসি।

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে দুটি অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা নেন মেসি। এবার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। ফাইনালের আগে ইনস্টাগ্রামে পুরো আর্জেন্টিনা দলের একটি ছবি পোস্ট করেন মেসি। সেখানে তিনি লিখেছেন, “এই এত বছরের সবচেয়ে সুন্দর জিনিস শুধু ট্রফি নয়, বরং সম্পূর্ণ যাত্রাটা। এই দলের সঙ্গে প্রতিদিন কাটানো, একসঙ্গে লড়াই করা সবই আমাদের প্রাপ্তি। দলের প্রত্যেক সদস্য, সাপোর্ট স্টাফ এবং যাঁরা এই দলকে পরিবার বানিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল যাই হোক না কেন, এই দল একটা ইতিহাস তৈরী করেছে, যা কেউ কোনওদিন মুছে ফেলতে পারবে না। ভামোস, আর্জেন্টিনা!”

তাঁর এই বার্তায় স্পষ্ট, তিনি সতীর্থদের উপর থেকে চাপ কমাতে চাইছেন। তাঁর মতে, ট্রফি জিতুক বা না জিতুক, এই দল ইতিমধ্যেই ফুটবল ইতিহাসে নিজেদের নাম লিখে ফেলেছে। ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, এই হতে পারে মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। বরং বলেছেন, দেশের মানুষকে আনন্দ দিতে পারাটাই সবচেয়ে গর্বের মেসির কাছে। যদিও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে এমবাপে, তবে মেসি চান নিজের শেষ বিশ্বকাপ স্মরণীয় রাখতে।

Follow Us