Mohun Bagan: জল্পনায় সিলমোহর, ৩ বছরের চুক্তিতে মোহনবাগানে এলেন ছাংতে!

Lalianzualla Chhangte: দুরন্ত গতির সঙ্গে হঠাৎই কাট করে ভিতরে ঢুকে গোল করা এবং করানোয় দক্ষ ছাংতে ভারতীয় ফুটবলে পরিচিত 'মিজো ফ্ল্যাশ' নামে। দৌড়ের সময় তাঁর গতি ঘন্টায় ৩৮ কিলোমিটারের বেশি থাকে বলেই এই নামে পরিচিত ছাংতে। মুম্বই সিটি এফসি-র জার্সি গায়ে গত চার বছরে তিনি গতিতে দুরন্ত গতিতে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে দিয়েছেন।

Mohun Bagan: জল্পনায় সিলমোহর, ৩ বছরের চুক্তিতে মোহনবাগানে এলেন ছাংতে!
লালিয়ানজুয়ালা ছাংতেImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Aug 01, 2026 | 3:02 PM

কলকাতা : চলছে ডুরান্ড কাপ। ইতিমধ্যেই ইস্টবেঙ্গলকে ১-০ হারিয়ে দিয়েছে মোহনবাগান। এবার দলবদলের বাজারেও বড় চমক দিল সবুজ-মেরুন। দিন কয়েক আগেই বাগানে এসেছেন মিগুয়েল। এবার ভারতীয় ফুটবলের সবথেকে গতিশীল উইঙ্গার লালিনজুয়ালা ছাংতেকে দলে নীল মোহনবাগান। ৩ বছরের চুক্তিতে সবুজ-মেরুনে যোগ দিচ্ছেন ভারতের এই সেরা অ্যাটাকিং মিডিও। মুম্বই সিটি এফসি থেকে তিনি যোগ দিলেন মোহনবাগান ক্লাবে।

নতুন দলে যোগ দিয়েই আশাবাদী ছাংতে। এমবি এসজি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন,“ভারতের যে কোনও ফুটবলারই চায় সবুজ মেরুন জার্সি পরে খেলতে। ছোটবেলা থেকেই ভাবতাম কলকাতায় যদি খেলতে যাই তবে মোহনবাগানেই খেলব। সেই স্বপ্ন আমার পূরণ হল। অন্য ক্লাবের প্রস্তাব থাকলেও মোহনবাগানকে বেছে নেওয়ার কারণ ঐতিহ্য এবং সাফল্যের নিরিখে এটাই দেশের সেরা ক্লাব। কলকাতার মোহনবাগানে না খেললে আমার ফুটবল জীবনই অসম্পূর্ণ থেকে যেত।”

নিজের শক্তিশালী দল নিয়েও মুখ খুলেছেন তিনি। বলেছেন,“মোহনবাগান এবার আরও শক্তিশালী দল গড়েছে। স্বদেশী, বিদেশি – সবকিছু নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মতো ব্যালান্সড দল আমাদের। আমি যে পজিসনে খেলি সেখানে মনবীর, লিস্টনের মতো তারকা খেলোয়াড় আছে। তাদের সঙ্গে লড়ে আমায় জায়গা পাকা করতে হবে।”

ডার্বি জিতেছে সবুজ-মেরুন। তাই ইস্টবেঙ্গলের সঙ্গে দ্বৈরথ নিয়েও মুখ খুলেছেন তিনি। “কলকাতায় কখনও না খেললেও কলকাতার ডার্বি নিয়ে আমি খুব আগ্রহী। ছোটবেলা থেকেই আমি টিভিতে ডার্বি দেখি। অসাধারণ একটা পরিবেশ থাকে মাঠে। মাঠ ভর্তি সমর্থকের সামনে সেই ডার্বি খেলার জন্য মুখিয়ে আছি। এটা শুধু এশিয়ার নয়, বিশ্ব ক্লাব ফুটবলের একটা সেরা ম্যাচ। কলকাতা ডার্বি ভারতীয় ফুটবলের আইকনিক ম্যাচ। সেখানে এবার খেলব এটা ভেবেই আমি রোমাঞ্চিত। সবুজ মেরুন সমর্থকদের বলব, শুধু এই ম্যাচটা জেতার জন্য আমি জীবন বাজি রাখতে প্রস্তুত। যা দল হয়েছে তাতে শুধু ডার্বি নয়, সব ট্রফি আমরা জেতার ক্ষমতা আছে আমাদের।“, বললেন ছাংতে।

দুরন্ত গতির সঙ্গে হঠাৎই কাট করে ভিতরে ঢুকে গোল করা এবং করানোয় দক্ষ ছাংতে ভারতীয় ফুটবলে পরিচিত ‘মিজো ফ্ল্যাশ’ নামে। দৌড়ের সময় তাঁর গতি ঘন্টায় ৩৮ কিলোমিটারের বেশি থাকে বলেই এই নামে পরিচিত ছাংতে। মুম্বই সিটি এফসি-র জার্সি গায়ে গত চার বছরে তিনি গতিতে দুরন্ত গতিতে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে দিয়েছেন। গত আইএসএলে ১৩ ম্যাচে করেছেন ৪ গোল। মুম্বইয়ের হয়ে ছাংতে ৯১ ম্যাচ খেলে ৩০ গোল করেছেন। জিতেছেন লিগ-শিল্ড। ভারতের জাতীয় দলের এই মিডিও দেশের হয়েও খেলেছেন প্রায় ৫৫ ম্যাচ। করেছেন ৯ গোল। তবে এবার মিজোরামের ২৯ বছর বয়সী ছাংতে মোহনবাগানে য়োগ দেওয়ায় মাঝমাঠ আরো শক্তিশালী হল প্যানোসের ছেলেরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us