IFA Shield: আজ থেকে শুরু আইএফএ শিল্ড, ঘরের মাঠে শ্রীনিধি ডেকানের মুখোমুখি মোহনবাগান!

Mohunbagan SG vs Sreenidhi Deccan: এই আইএফএ শিল্ডে ৬ জন বিদেশী খেলানো যাবে। সমীর ছাড়া তাহলে থাকবেন ৫ জন। আজ ম্যাচের আগে লিগ জয়ের সেলিব্রেশন হিসেবে ক্লাব লনে পতাকা উত্তোলন করা হবে। সেই অনুষ্ঠানে বাগান দলের হাতে সদ্য জয়ী কলকাতা লিগের ট্রফি তুলে দেবেন স্বয়ং ক্রীড়ামন্ত্রী চিকিৎসক ইন্দ্রনীল খাঁ।

IFA Shield: আজ থেকে শুরু আইএফএ শিল্ড, ঘরের মাঠে শ্রীনিধি ডেকানের মুখোমুখি মোহনবাগান!
প্রীতম কোটাল ও শুভাশিষ বসুImage Credit source: Instagram

| Edited By: Moumita Das

Sep 23, 2026 | 12:14 PM

কলকাতা : আজ থেকে শুরু হচ্ছে শতাব্দীপ্রাচীন আইএফএ শিল্ড। ঘরের মাঠেই আজ খেলতে নামবে সদ্য কলকাতা লিগ জয়ী মোহনবাগান এসজি। সিএফএল-এর শেষ দিনে মহমেডান এসসি-কে ৩-২ গোলে হারিয়েছেন সাহাল-শুভাশিসরা। এবার তাঁদের লক্ষ্য আইএফএ শিল্ড। আজ বিকাল ৩টে নাগাদ ঘরের মাঠে তাঁদের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। কিন্তু তবুও বাগান কোচের চিন্তা কাটছেই না দল নিয়ে।

FIFA Friendly-র ধাক্কা, নেই ৬ ফুটবলার-

ইতিমধ্যেই ফিফা ফ্রেন্ডলির জন্য দলের গুরুত্বপূর্ণ বেশ কিছু ফুটবলারকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে এমবিএসজি, যার মধ্যে আছেন মণবীর সিং, সাহাল, অভিষেক, মেহতাব, আপুইয়ারা। একই কারণে আজ পাওয়া যাবে না অনিরুদ্ধ থাপাকেও। সুতরাং আজ প্রথম ম্যাচেই বিপাকে পড়তে পারে বাগান। চোটের কারণে অনুশীলন করতে পারছেন না সমীর জেলকোভিচ।

শ্রীনিধি ডেকান দলে একাধিক প্রাক্তন বাগান তারকা-

উল্টোদিকে, শ্রীনিধি ডেকানও বেশ শক্তিশালী। দলে রয়েছেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার প্রীতম কোটাল। এছাড়াও রয়েছেন অরিজিৎ বাগুই, লালচুংনুঙ্গা, অভিষেক আম্বেকর, ব্রেন্ডনরা। দলে আছেন আর এক বাগান প্রাক্তনী প্রণয় হালদারও। এছাড়াও আছেন ইস্টবেঙ্গলের প্রাক্তনী জেরি। বিদেশিদের তালিকাও বেশ শক্তিশালী।

ম্যাকলারেন-ড্র্যাজিচে ভরসা বাগানের- 

এই আইএফএ শিল্ডে ৬ জন বিদেশী খেলানো যাবে। সমীর ছাড়া তাহলে থাকবেন ৫ জন। জেমি ম্যাকলারেন, দেজন ড্র্যাজিচ, আলবার্তো, মিগুয়েল ছাড়াও থাকছেন পঞ্চম বিদেশী লি আরউইন। আজ ম্যাচের আগে লিগ জয়ের সেলিব্রেশন হিসেবে ক্লাব লনে পতাকা উত্তোলন করা হবে। সেই অনুষ্ঠানে বাগান দলের হাতে সদ্য জয়ী কলকাতা লিগের ট্রফি তুলে দেবেন স্বয়ং ক্রীড়ামন্ত্রী চিকিৎসক ইন্দ্রনীল খাঁ। ডুরান্ড কাপে ব্যর্থ হওয়ার পর বাগান কোচ নিজেও চাপে আছেন, সেই জন্যই যদি শিল্ড আসে, তাহলে একটু হলেও বাগানের আকাশের মেঘ হালকা হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us