IFA Shield Final: যুবভারতীতে মুখোমুখি মোহন-ইস্ট, বাড়িতে কোথায় দেখবেন আইএফএ শিল্ড ফাইনাল?

Kolkata Derby: সেমিফাইনালে পাঞ্জাব এফসিকে টাইব্রেকারে হারায় মোহনবাগান। দুটো শট বাঁচিয়ে বাগানের নায়ক হয়ে যান গোলকিপার বিশাল কাইথ। উল্টোদিকে নর্থইস্ট ইউনাইটেডকে সেমিফাইনালে ৭-২ ফলে উড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। তাই মনস্তাত্বিক দিক থেকেও আজ এগিয়ে থাকবে ইস্টবেঙ্গল।

IFA Shield Final: যুবভারতীতে মুখোমুখি মোহন-ইস্ট, বাড়িতে কোথায় দেখবেন আইএফএ শিল্ড ফাইনাল?
কলকাতা ডার্বিImage Credit source: Facebook

| Edited By: Moumita Das

Oct 08, 2026 | 6:16 PM

কলকাতা : আর ঠিক কিছুক্ষন পর কলকাতা ডার্বি। আইএফএ শিল্ডে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। এই ডার্বির পরেই শুরু হবে আইএসএল। ফলে আজকের ম্যাচ থেকে একটা প্রস্তুতিও সেরে ফেলতে পারবে দুই দল। বাগানের সামনে আছে শুধুই আইএসএল। আবার ইস্টবেঙ্গল দিন কয়েক পরে এই মাঠেই খেলতে নামবে এসিএল টু-এর ম্যাচ খেলতে। তাই আজকের ম্যাচ নিয়ে গুরুত্ব বেশ আছে। কিন্তু জানেন কি, আজকের ম্যাচ কোথায় দেখা যাবে?

কোথায় দেখবেন ফাইনাল?

আজ, বৃহস্পতিবার ৮ অক্টোবর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ২ প্রধান। সন্ধ্যে ৬ ১৫ নাগাদ এই ম্যাচ শুরু হবে। তবে এই ম্যাচের ব্রডকাস্ট সিস্টেম বেশ জটিল। কারণ, আইএফএ শিল্ড ফাইনাল কিন্তু টিভিতে দেখানো হবে না। শুধু এই ম্যাচ দেখানো হবে ফ্যানকোড অ্যাপ ও ওয়েবসাইটে। একই সঙ্গে যদি স্মার্ট টিভি হয়, তাতে ফ্যানকোড ইন্সটল করেও দেখা যাবে এই ম্যাচ। কিন্তু এই ম্যাচের জন্য আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে। সাবস্ক্রিপশন পাসের দাম ৩৫ টাকা।

এই শিল্ডে দুই দলেই সিনিয়র ফুটবলাররা খেলছেন। সেমিফাইনালে পাঞ্জাব এফসিকে টাইব্রেকারে হারায় মোহনবাগান। দুটো শট বাঁচিয়ে বাগানের নায়ক হয়ে যান গোলকিপার বিশাল কাইথ। উল্টোদিকে নর্থইস্ট ইউনাইটেডকে সেমিফাইনালে ৭-২ ফলে উড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। এর আগে ডুরান্ড কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে বাগানকে হারতে হয় ৪-১ ফলে। তাই মনস্তাত্বিক দিক থেকেও আজ এগিয়ে থাকবে ইস্টবেঙ্গল। ২০২৫ আইএফএ শিল্ডের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে হেরে যায় ইস্টবেঙ্গল। আজ কি তারা বদলা নেবে? মোহনবাগানকে আজ অনেক লড়াই করতে হবে। একদিকে, বিপক্ষে ইস্টবেঙ্গলের ১১ জন ফুটবলার ও কোচ হাবাসের মগজাস্ত্র। অন্যদিকে? ভাগ্য!

Loading...
Unable to load recommendations.
Follow Us