AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tokyo Olympics 2020: শেষ মুহূর্তে টোকিওর টিকিট সাঁতারু শ্রীহরির

টোকিও অলিম্পিকেই (Tokyo Olympics) প্রথম বার দুই ভারতীয় সাঁতারু (Indian Swimmer) সরাসরি যোগ্যতা অর্জন করলেন।

Tokyo Olympics 2020: শেষ মুহূর্তে টোকিওর টিকিট সাঁতারু শ্রীহরির
Tokyo Olympics 2020: শেষ মুহূর্তে টোকিওর টিকিট সাঁতারু শ্রীহরির
| Updated on: Jun 30, 2021 | 4:10 PM
Share

নয়াদিল্লি: টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে ফেললেন ভারতীয় সাঁতারু (Indian Swimmer) শ্রীহরি নটরাজ (Srihari Nataraj)। এর আগে ভারতের হয়ে আর এক সাঁতারু সজন প্রকাশ (Sajan Prakash) সরাসরি যোগ্যতা অর্জন করে অলিম্পিকের টিকিট জোগাড় করে ফেলেছেন।

সজন প্রকাশের আগেরদিনই সরাসরি যোগ্যতা মানের থেকে ০.০৫ সেকেন্ড কমে সাঁতার শেষ করেছিলেন শ্রীহরি নটরাজ। তারপর ১০০ মিটার ব্যাকস্ট্রোকের টাইম ট্রায়ালে ৫৩.৭৭ সেকেন্ডে শেষ করেন তিনি। টাইম ট্রায়ালে অন্য প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা হয় না। এখানে সময়সীমা উন্নত করার সুযোগ দেওয়া হয়।

সুইমিং ইন্ডিয়া ফেডারেশনের তরফে টুইটারে লেখা হয়, “সেত্তাকোলিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শ্রীহরি নটরাজের সাঁতার শেষ করার সময় ছিল ৫৩.৭৭ সেকেন্ড। এফআইএনএ দ্বারা এটি নিশ্চিত করা হয়েছে সজন প্রকাশের পর শ্রীহরি নটরাজও টোকিওতে ভারতের ‘এ’ যোগ্যতায় প্রবেশ করছেন।”

টোকিও অলিম্পিকেই (Tokyo Olympics) প্রথম বার দুই ভারতীয় সাঁতারু (Indian Swimmer) সরাসরি যোগ্যতা অর্জন করলেন। রিয়ো অলিম্পিকে (Rio Olympics) অংশ নিয়েছিলেন সজন প্রকাশ। তবে সে বার তিনি সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেননি। সজন প্রকাশের দ্বিতীয় বার অলিম্পিক হলেও, ২০ বছরের শ্রীহরি নটরাজের এটাই প্রথম অলিম্পিক।

আরও পড়ুন: TOKYO OLYMPIC : টোকিওর স্বপ্ন শেষ হতে চলেছে হিমার!

Follow Us
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন