Narendra Modi: এশিয়ান গেমসের পদকজয়ীদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী মোদী, থাকবে ক্রিকেট দল?

Asian Games 2026: প্রতিযোগিতার শুরুতে ধীরে শুরু করলেও পরে একাধিক গেমসে মেডেল পেয়েছে ভারত। এই প্রতিযোগিতায় বেশ কিছু দুর্দান্ত পারফরম্যান্স দেখা গিয়েছে, যার মধ্যে কুস্তি, তিরন্দাজি, বক্সিংয়ে ভাল ফল করেছে ভারত। একই সঙ্গে ক্রিকেটে পুরুষ ও মহিলা - দুই বিভাগেই সোনা পেয়েছে ভারতীয় দল।

Narendra Modi: এশিয়ান গেমসের পদকজয়ীদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী মোদী, থাকবে ক্রিকেট দল?
নরেন্দ্র মোদীImage Credit source: PTI

| Edited By: Moumita Das

Oct 12, 2026 | 12:12 PM

নয়াদিল্লি: সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে বেশ ভাল ফল করেছে ভারত। পেয়েছে ৮৫টি পদক। এবার সেই কারণেই পদকজয়ী ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বাসভবনে আসবেন ক্রীড়াবিদরা। প্রত্যেকবারের মতো এবারও পদকজয়ীদের সঙ্গে দেখা করার কথা আছে প্রধানমন্ত্রীর।

সূত্রের খবর, আগামী ১৫ অক্টোবর দিল্লিতে দেখা করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৪টে নাগাদ নির্ধারিত এই বৈঠকে এমন ক্রীড়াবিদরা আসবেন, যাঁরা নানা বিভাগে দেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক মঞ্চে পদক পেয়েছেন। জাপানের আইচি-নাগোয়াতে অনুষ্ঠিত ২০২৬ এশিয়ান গেমসে ভারতীয় দল মোট ৮৫ পদক (যার মধ্যে ২১টি সোনা) জিতে মেডেল তালিকায় ৪ নম্বরে শেষ করেছে ভারত। প্রতিযোগিতার শুরুতে ধীরে শুরু করলেও পরে একাধিক গেমসে মেডেল পেয়েছে ভারত। এই প্রতিযোগিতায় বেশ কিছু দুর্দান্ত পারফরম্যান্স দেখা গিয়েছে, যার মধ্যে কুস্তি, তিরন্দাজি, বক্সিংয়ে ভাল ফল করেছে ভারত। একই সঙ্গে ক্রিকেটে পুরুষ ও মহিলা – দুই বিভাগেই সোনা পেয়েছে ভারতীয় দল। ভারোত্তোলনে মহিলাদের ৪৯ কেজি বিভাগে মীরাবাঈ চানু রুপো জিতে এশিয়ান গেমসে ভারতের ২৮ বছরের পদকের খরার সমাপ্তি ঘটিয়েছেন।

তবে এই বৈঠকে ভারতের দুই ক্রিকেট দলই যাবে কি না, তাই নিয়েই উঠছে প্রশ্ন। কারণ, এই মুহূর্তে ছেলেদের সিরিজ চলছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এশিয়ান গেমসে সোনাজয়ী দলে থাকা অনেক ক্রিকেটার রয়েছেন সেই দলে। আবার মহিলা দলের সিরিজ শুরু হচ্ছে ১৬ অক্টোবর। তার একদিন আগে ক্রিকেটাররা কি প্রধানমন্ত্রীর বাড়িতে হাজির থাকবেন, এই বিষয়ে কোনও নিশ্চিত খবর জানা যায়নি। কিন্তু প্রধানমন্ত্রীর ১৫ অক্টোবরের এই বৈঠকে আবার যে দেশের সফল ক্রীড়াবিদদের ভবিষ্যতের ভাল ফলের জন্য উৎসাহ দেবেন মোদী, তা বলাই বাহুল্য।

Loading...
Unable to load recommendations.
Follow Us