Cristiano Ronaldo: ‘রোনাল্ডোর জন্য দলের দরজা সর্বদা খোলা…’, বড় কথা পর্তুগাল কোচ জেসুসের

Portugal Football Team: নেশন্স লিগের একটি ম্যাচে পর্তুগাল মহাতারকা রোনাল্ডোকে শুরু থেকে মাঠে নামাননি জেসুস। এমনকি গোটা ম্যাচেও মাঠে নামানো হয়নি সিআর সেভেনকে। ২০০৮ সালের পর পর্তুগালের কোনও ম্যাচে বেঞ্চে থাকা সত্বেও ৯০ মিনিট খেলা হল না রোনাল্ডোর। এরপরেই পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে রিয়াধ ফিরে যান রোনাল্ডো।

Cristiano Ronaldo: রোনাল্ডোর জন্য দলের দরজা সর্বদা খোলা..., বড় কথা পর্তুগাল কোচ জেসুসের
পর্তুগাল দলে সমস্যা বাড়ছে।Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Oct 05, 2026 | 4:13 PM

পোর্তো: পর্তুগাল দল মাঠে আর রোনাল্ডো খেলছেন না, এই দৃশ্যও দেখতে হচ্ছে পর্তুগাল দলের সমর্থকদের। গতকাল উয়েফা নেশন্স লিগে নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। জোয়াও ক্যান্সেলো ও গঞ্জালো রামোস গোল করে জিতিয়েছেন দলকে। তবে এর মধ্যেই রোনাল্ডোর জন্য জাতীয় দলের দরজা খোলা রেখেছেন পর্তুগালের কোচ জর্জে জেসুস।

২০২৬ বিশ্বকাপে পর্তুগাল দলের ব্যর্থতার পরেই পর্তুগালের দায়িত্ব পান জেসুস। কিন্তু নেশন্স লিগে নামার পরেই তাঁর সঙ্গে রোনাল্ডোর ঝামেলা প্রকাশ্যে। নেশন্স লিগের একটি ম্যাচে পর্তুগাল মহাতারকা রোনাল্ডোকে শুরু থেকে মাঠে নামাননি জেসুস। এমনকি গোটা ম্যাচেও মাঠে নামানো হয়নি সিআর সেভেনকে। ২০০৮ সালের পর পর্তুগালের কোনও ম্যাচে বেঞ্চে থাকা সত্বেও ৯০ মিনিট খেলা হল না রোনাল্ডোর। এরপরেই পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে রিয়াধ ফিরে যান রোনাল্ডো। তাঁর সোশাল মিডিয়ার পোস্ট দেখে আশা করা হয়, হয়ত জাতীয় দলের হয়ে অবসর নিয়ে নেবেন সিআরসেভেন। কিন্তু আপাতত তিনি অবসর নেননি। যদিও পর্তুগালের কোচ বলেছেন, “আমার কাছে সবকিছুই সম্ভব। আমরা এখনও রোনাল্ডোকে চাই। সে যদি খেলতে চায়, অবশ্যই এবার দলে আসতেই পারে। জাতীয় দলে ক্রিসের সময় কিভাবে শেষ হবে, সেটা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত। ও কিভাবে বিদায় নিতে চায়, ও নিজে ভেবে দেখুক।”

এই সমস্যা নিয়েও জেসুস বলেছেন,“আসলে আমাদের মধ্যে এমন কিছু ঘটেনি, যা নিয়ে কোচ হিসেবে আমি জর্জরিত বা অনুতপ্ত। এটা স্রেফ একটি ভুল বোঝাবুঝি – যা সহজেই মিটিয়ে ফেলা যায়। নভেম্বরেও ইন্টারন্যাশনাল ব্রেক আছে । তখন যদি ও পর্তুগালের হয়ে খেলতে চায়, দলে ফিরতেই পারে। ওর জন্য পর্তুগালের দরজা সর্বক্ষণ খোলা। ” তিনি আরও বলেন, তিনি নাকি আগেই রোনাল্ডোকে বলেছিলেন যে তাঁর মত ফুটবলারের আন্তর্জাতিক কেরিয়ার হার ও কান্নার মধ্য দিয়ে শেষ হওয়া উচিত নয়। সুতরাং, এই মুহূর্তে বল রোনাল্ডোর কোর্টেই, তিনি চাইলে পর্তুগালের জার্সিতে আবার ফিরতে পারেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us