BEN vs KER Score: মাত্র দেড় ঘন্টায় খেলা শেষ, কেরলকে উড়িয়ে জয়ের হ্যাটট্রিক বাংলার

Ranji Trophy 2026: এই রঞ্জিতে এখনও দুরন্ত ফর্মে রয়েছেন বাংলার বোলাররা। বিশেষত, প্রদীপ্ত প্রামাণিক। প্রত্যেক ম্যাচেই দারুন পারফরম্যান্স করে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছেন তিনি। অনেকেই বলছেন, ২০৯ রানের লিড থাকা সত্ত্বেও কেন কেরলকে ফলো অন করাল না বাংলা? কিন্তু বাংলার দাপুটে পারফরম্যান্সের পর অনেকেই অভিমন্যুদের এই স্ট্র্যাটেজির প্রশংসা করছেন।

BEN vs KER Score: মাত্র দেড় ঘন্টায় খেলা শেষ, কেরলকে উড়িয়ে জয়ের হ্যাটট্রিক বাংলার
জয়ের পর বঙ্গ ব্রিগেড।Image Credit source: Facebook

|

Oct 29, 2026 | 12:57 PM

কেরল: যা আশা করা হয়েছিল, তাই ঘটল। কেরলকে তাদের ঘরের মাঠেই হারিয়ে দিল বাংলা। রঞ্জি ট্রফিতে এর ফলে প্রথম ৩ ম্যাচেই জয় পেল বঙ্গব্রিগেড। ২৮৭ রানে জিতল বাংলা। চতুর্থ দিন ম্যাচ শুরুর প্রথমার্ধেই ৬ উইকেট তুলে নিয়েছেন বাংলার বোলাররা। এর ফলে ৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এলিট গ্ৰুপ সি-তে শীর্ষে লক্ষ্মীর ছেলেরা।

প্রথমে ব্যাট করে ৩৫০ রান তোলে লক্ষ্মীর ছেলেরা। ২০৩ বলে ১২১ রান করেন শাহবাজ আহমেদ। ৬৬ রান আসে ওপেনার অঙ্কুর পালের ব্যাট থেকে। ৪৯ রান করেন সুমন্ত গুপ্ত। ৪টি উইকেট পান কেরলের আদিত্য সরওয়াতে। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৪১ রানেই অল আউট হয়ে যায় কেরল। দলের সর্বোচ্চ রান করেন অধিনায়ক বিষ্ণু বিনোদ (৪১)। ৪ উইকেট পান স্পিনার প্রদীপ্ত প্রামাণিক। ৩ উইকেট আসে শামির ঝুলিতেও। ২০৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামে বাংলা।

দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানেই আউট হয়ে যায় বঙ্গ ব্রিগেড। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ করেন ৪৭ রান। ৫ উইকেট পান জলজ সাক্সেনা। ৩টি উইকেট পান আদিত্য সরওয়াতে। ফলে কেরলের সামনে লক্ষ্য হয়ে দাঁড়ায় ৪০৮ রানের। তৃতীয় দিনের শেষে কেরলের স্কোর ছিল ৫৩/৪। শেষ অবধি ১২০ রানে অল আউট হয়ে যায় কেরল। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন মহম্মদ নিধিশ (৩৩)। ৬ উইকেট পেয়েছেন প্রদীপ্ত প্রামাণিক। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট পেলেন তিনি। ২টি করে উইকেট পেলেন শামি ও শাহবাজ আহমেদ।

এর ফলে ২৮৭ রানের বিশাল ব্যবধানে জিতল বাংলা। এই রঞ্জিতে এখনও দুরন্ত ফর্মে রয়েছেন বাংলার বোলাররা। বিশেষত, প্রদীপ্ত প্রামাণিক। প্রত্যেক ম্যাচেই দারুন পারফরম্যান্স করে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছেন তিনি। অনেকেই বলছেন, ২০৯ রানের লিড থাকা সত্ত্বেও কেন কেরলকে ফলো অন করাল না বাংলা? কিন্তু বাংলার দাপুটে পারফরম্যান্সের পর অনেকেই অভিমন্যুদের এই স্ট্র্যাটেজির প্রশংসা করছেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us