Sachin Tendulkar With Prince William: মুম্বইয়ে রাজকীয় সফর! সচিনের হাতে ক্রিকেট শিখলেন ব্রিটেনের রাজকুমার

Prince William India Visit: এই সফর প্রিন্সেস কেটের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ২০২৪ সালে প্রতিরোধমূলক কেমোথেরাপি নেওয়ার পর এটিই তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদেশ সফর। এর আগে ২০১৬ সালে এপ্রিল মাসে উইলিয়াম ও কেটে সরকারি সফরে ভারত এসেছিলেন। এই সফরের মাধ্যমে ব্রিটেন ও ভারতের মধ্যে পরিবেশবান্ধব শক্তি, উন্নত পরিবহন ও নতুন প্রযুক্তি ও বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা করা হবে।

Sachin Tendulkar With Prince William: মুম্বইয়ে রাজকীয় সফর! সচিনের হাতে ক্রিকেট শিখলেন ব্রিটেনের রাজকুমার
ফাইল ছবিImage Credit source: Getty Images

|

Nov 16, 2026 | 5:02 PM

মুম্বই: ৩ দিনের ভারত সফরে এসে মুম্বইয়ে ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করলেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট। একই সঙ্গে মুম্বই দেখল এক অভিনব দৃশ্য। শহরের রাস্তায় একসঙ্গে ঘুরলেন ও ক্রিকেট খেললেন প্রিন্স উইলিয়াম, প্রিন্সেস কেট ও সচিন। মুম্বইয়ের বিভিন্ন জায়গায় ঘুরে দেখার সঙ্গে স্থানীয় খাবারের স্বাদও নিলেন তাঁরা।

সোমবার ৩ দিনের ভারত সফরে মুম্বই এসেছেন তাঁরা। তাঁদের সঙ্গেই ছিলেন সচিন তেন্ডুলকর। শহরের অন্যতম পুরোনো ফটোগ্রাফি ষ্টুডিও হ্যামিল্টন স্টুডিওর বাইরে তিনজনকে একসঙ্গে দেখা যায়। এরপর বোলার্ড এস্টেট এলাকার রাস্তায় হাঁটেনও তাঁরা। মুম্বইয়ের জনপ্রিয় স্ট্রিট ফুডের স্বাদও নেন রাজপরিবারের সদস্যরা। তবে শুধু ক্রিকেট নয়, বলিউড ও মুম্বইয়ের সংস্কৃতির সঙ্গেও পরিচিত হবে উইলিয়াম ও কেট। তাঁদের মুম্বই মেট্রোতে সফর করার পাশাপাশি বলিউডের তারকাদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে। মঙ্গলবার মুম্বইয়ে আয়োজিত হবে আর্থশট প্রাইজের অনুষ্ঠান। এরপর বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করবেন এই দুই হাই-প্রোফাইল অতিথি।

কেন ভারতে এসেছেন উইলিয়াম ও কেট?

প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেটের ভারত সফরের মূল উদ্দেশ্য ষষ্ঠ আর্থশট প্রাইজ অনুষ্ঠানে যোগ দেওয়া। পরিবেশ রক্ষার জন্য ২০২০ সালে পরিবেশ রক্ষার লক্ষ্যে এই উদ্যোগ শুরু করেন উইলিয়াম। পৃথিবীর বড় পরিবেশগত সমস্যার সমাধানে নতুন উদ্যোগকে সাহায্য করে এই পুরস্কারের উদ্দেশ্য। এবার ৫ জন বিজয়ীকে বেছে নেওয়া হবে। প্রত্যেকে তাঁদের এই পরিবেশ রক্ষার প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ১০ লক্ষ্য পাউন্ড করে পাবেন। এবারের অনুষ্ঠান এখনও পর্যন্ত আর্থশট প্রাইজের সবচেয়ে বড় আয়োজন হতে চলেছে। এই অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট-সহ একাধিক পরিচিত ব্যক্তিত্বের উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি ব্রিটিশ পপ ব্যান্ড ‘টেক দ্যাট’ সংগীত পরিবেশন করবে।

এই সফর প্রিন্সেস কেটের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ২০২৪ সালে প্রতিরোধমূলক কেমোথেরাপি নেওয়ার পর এটিই তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদেশ সফর। এর আগে ২০১৬ সালে এপ্রিল মাসে উইলিয়াম ও কেটে সরকারি সফরে ভারত এসেছিলেন। এই সফরের মাধ্যমে ব্রিটেন ও ভারতের মধ্যে পরিবেশবান্ধব শক্তি, উন্নত পরিবহন ও নতুন প্রযুক্তি ও বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা করা হবে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর শেষ হবে তাঁদের ৩ দিনের সফর।

Loading...
Unable to load recommendations.
Follow Us