
আবু ধাবি: ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কা ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইম-আউট নিয়ে এখনও চর্চা হয় ক্রিকেটবিশ্বে। তবে এর মধ্যেই আবার চর্চায় আফগানিস্তানের ক্যাইস আহমেদ। তাঁর লড়াকু ইনিংসের সৌজন্যে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্ট ড্র করেছে আফগানরা। বাংলাদেশের জয়ের স্বপ্ন ভেঙে দিয়ে শেষ অবধি লড়েছে আফগানরা।
বাংলাদেশের বিরুদ্ধে এই টেস্ট ড্র করতে বেশ বেগ পেতে হয়েছে আফগানিস্তানের ব্যাটারদের। বিশেষ করে শেষ অবধি উইকেট বাঁচানোই প্রধান লক্ষ্য ছিল। সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাদিকুল্লাহ আতাল ও কাইস আহমেদ। আফগানিস্তানের হয়ে ৮ নম্বরে ব্যাট করতে নেমে কাইস ৮০ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে, সাদিকুল্লাহও যোগ্য সঙ্গত দেন আফগানিস্তানকে। ম্যাচে ৪৭৯ রান লক্ষ্য ছিল আফগানদের। দুরন্ত সেঞ্চুরি করে যান ওপেনার সাদিকুল্লাহ অটল। ১১১ রানে আউট হন তিনি। ৫১ রানে আউট হন অধিনায়ক রহমত শাহ। ৪৯ রানে অপরাজিত থাকেন টেল-এন্ডার কাইস আহমেদ। ফলে আফগানিস্তান ৩৪৬ রান তোলার পর ম্যাচ ড্র করার দিকে এগিয়ে যায় দুই পক্ষই।
2 Overs Left For Draw, 2 Wickets Remaining And Qais Ahmed Played Gulbadin Naib Here 😂😭 IYKYK https://t.co/TVzTWfssE9
— زماں (@Delhiite_) October 13, 2026
কাইসের চোট –
ম্যাচ শেষ হতে তখন আর বাকি ১০ মিনিট। সেই সময় বাংলাদেশের বোলার তাইজুল ইসলামের একটি বল ডিফেন্স করতে গিয়ে চোট পান কাইস। হ্যামস্ট্রিং ধরে বসে পড়েন তিনি। এরপরেই মাঠে শুয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে মেডিক্যাল টিম চলে আসে। তারপর বেশ কিছুক্ষন পর আবার ব্যাটে নামেন তিনি। ম্যাচের শেষ মুহূর্তে এমন ঘটনা ঘটার ফলে বেশ বিরক্ত হন বাংলাদেশের ফিল্ডাররা। এর ফলেই আচমকা চর্চায় এসেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গুলবদিন নইবের ঘটনা। সেই ম্যাচেও মুখোমুখি ছিল বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ রান তাড়া করার সময় আচমকা পায়ে হাত দিয়ে বসে পড়েন নইব। তখনও মাঠে আসে মেডিক্যাল টিম। এরপরেই আচমকা বৃষ্টি নামে। যদিও ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ৮ রানে ম্যাচ জেতে আফগানিস্তান। এর ফলে নক-আউটের স্বপ্ন শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ারও।