Mohammed Shami: ৪ উইকেট শামির, রঞ্জিতে দিল্লির বিরুদ্ধে ১ম দিনেই ছন্দে বাংলা

Ranji Trophy 2026-27: ২০২৩ এর বিশ্বকাপেও ১ ম্যাচে ৭ উইকেট পেয়েছিলেন শামি। এমনকি, ভারতকে সেই বিশ্বকাপের ফাইনালে তুলতে শামির অবদান ছিল বেশ গুরুত্বপূর্ণ। তবে প্রতি মরশুমে ভাল পারফরম্যান্স করার পরেও শামিকে নেওয়া হয়না ভারতীয় দলে। এবার কি তাঁর ভাগ্যে শিকে ছিঁড়বে?

Mohammed Shami: ৪ উইকেট শামির, রঞ্জিতে দিল্লির বিরুদ্ধে ১ম দিনেই ছন্দে বাংলা
মহম্মদ শামিImage Credit source: PTI

| Edited By: Moumita Das

Oct 11, 2026 | 7:19 PM

কল্যাণী: রঞ্জি ট্রফির প্রথম দিনেই চালকের আসনে বাংলা। কল্যাণীতে এবার সুদীপ ঘরামীদের মুখোমুখি দিল্লি। তবে বাংলার বোলিং আক্রমণের সামনে ২৪০ রানেই শেষ হয়ে গেল দিল্লির ব্যাটিং। মরশুমের প্রথম দিনেই নজর কাড়লেন মহম্মদ শামি। নিলেন ৪ উইকেট।

কল্যাণীতে প্রথমে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন বাংলার অধিনায়ক অভিমন্যু। ১২০ রানের মধ্যে ৪ উইকেট পড়ে যায় দিল্লির। ৩৩ রান করেন ওপেনার সার্থক রঞ্জন। অধিনায়ক আয়ুষ বাদোনি (২৩) বড় রান পাননি। আয়ুষ দোসেজা করেছেন ৪৫ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন হৃতিক শোকিন (৫৬)। দলের ৪ জন ব্যাটার ১০ রানের গণ্ডিও টপকাতে পারেননি। তাঁরা হলে সনৎ সাংওয়ান (৪), যশ ধুল (৯), অনুজ রাওয়াত (০) ও সিমরজিৎ সিং (১১)। মাত্র ৭৭.৩ ওভারেই অল আউট হয়ে যায় দিল্লি। ১৭.৩ ওভার বল করে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন শামি। ৪৫ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন আমির গনিও। ২টি উইকেট পেয়েছেন আকাশ দীপ ও ১টি মুকেশ কুমার।

আজকের এই ইনিংসে শামির ইকোনোমি রেট মাত্র ১.৭১। তাঁর কাছে একপ্রকার আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন দিল্লির ব্যাটাররা। ২০২৩ এর বিশ্বকাপেও ১ ম্যাচে ৭ উইকেট পেয়েছিলেন শামি। এমনকি, ভারতকে সেই বিশ্বকাপের ফাইনালে তুলতে শামির অবদান ছিল বেশ গুরুত্বপূর্ণ। তবে প্রতি মরশুমে ভাল পারফরম্যান্স করার পরেও শামিকে নেওয়া হয়না ভারতীয় দলে। এবার কি তাঁর ভাগ্যে শিকে ছিঁড়বে? সেই নিয়েই প্রশ্ন উঠছে ক্রিকেটমহলে। গত মরশুমে জম্মু-কাশ্মীরের কাছে হেরে রঞ্জির নক আউট থেকে বিদায় নিতে হয় বাংলাকে। তাই এবার ট্রফি জিততে গিয়ে শামির উপরেই ভরসা করেছেন বাংলার সমর্থকরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us