Afghanistan Team: রশিদ-গুরবাজদের ছাড়াই দল ঘোষণা, এশিয়ান কাপে চমক আফগানিস্তানের!
Asian Cup 2026: ২০২২ সালের এশিয়ান গেমসেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিল আফগানিস্তান। তারা রুপোর পদক জিতেছিল। সেই আসরে আফগানিস্তান ও ভারত সমান পয়েন্টে অবস্থান করছিল। তবে ফরম্যাটে আইসিসি ক্রমতালিকার ভিত্তিতে আফগানিস্তান দ্বিতীয় স্থানে শেয করে। বৃষ্টির কারণে ফাইনাল ভেস্তে যাওয়ার ফলে ভারত সোনা জিতেছিল।

কলকাতা : ২০২৬ সালের এশিয়ান গেমসের আসর বসতে চলেছে জাপানের আইচি প্রিফেকচার ও নাগোয়া-তে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এবারের এশিয়ান গেমসে ক্রিকেটকেও অন্তর্ভুক্ত থাকছে। ইতিমধ্যেই একাধিক দেশ নিজেদের দল ঘোষণা করে দিয়েছে। তবে এবার দল ঘোষণা করল আফগান ক্রিকেট বোর্ড (ACB)।
আফগানিস্তান একপ্রকার দ্বিতীয় শ্রেণীর দল নামিয়েছে। দলের অধিনায়ক দারউইশ রাসুলি। অভিজ্ঞতা ও তারুণ্য দলে থাকলেও নেই দলের তারকা ক্রিকেটার রশিদ খান। রশিদ ছাড়াও বাদ গিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই, গুরবাজ ও ইব্রাহিম জাদরানরাও। যেহেতু সিনিয়ররা নেই, তাই রাসুলির কাছে সুযোগ নিজেকে প্রমাণ করার। ২০২২ সালের এশিয়ান গেমসেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিল আফগানিস্তান। তারা রুপোর পদক জিতেছিল। সেই আসরে আফগানিস্তান ও ভারত সমান পয়েন্টে অবস্থান করছিল। তবে ফরম্যাটে আইসিসি ক্রমতালিকার ভিত্তিতে আফগানিস্তান দ্বিতীয় স্থানে শেয করে। বৃষ্টির কারণে ফাইনাল ভেস্তে যাওয়ার ফলে ভারত সোনা জিতেছিল।
রশিদ খান ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার না থাকায় এবারের আফগানিস্তান দলে অভিজ্ঞতা সেভাবে নেই। অধিনায়ক রাসুলি ছাড়া দলে সবচেয়ে বেশি অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে রয়েছেন নাজিবউল্লাহ জাদরান ও করিম জানাত। তবে সম্প্রতি ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নজর কাড়া বাঁহাতি স্পিনার নাঙ্গিয়াল খারোতিকে রাখা হয়েছে। ভারতের বিরুদ্ধে খেলা দুটি ম্যাচ খেলে চার উইকেট পেয়েছিলেন। এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ এবার তাঁর সামনে। এই দলে সুযোগ পেয়েছেন মহম্মদ নবির ২০ বছরের ছেলে হাসান এসাখিল। এই প্রথম দেশের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন তিনি। তবে আফগানদের প্রথম সারির দল না নামানো নিয়ে চর্চা অব্যাহত।
এশিয়ান কাপের নির্বাচিত দল – দারউইশ রাসুলি (অধিনায়ক), মহম্মদ ঈশাক, মহম্মদ আক্রাম, হাসান এসাখিল, খলিদ তানিওয়াল, ইমরান মির, ফয়জল খান শিনোজাদা, নাজিবউল্লাহ জাদরান, ফারমানউল্লাহ সফি, ইসমাত আলম, করিম জানাত, নঙ্গাল খারোটি, আরব গুল মোমান্দ, ফারিদুন দাউদজাই, আবদুল্লাহ আহমাদজাই
