AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চেন্নাইয়ে আরসিবির বায়ো বাবলে বিরাট-এবিডি

আইপিএলের আগে ৭ দিনের কোয়ারান্টিন কাটাতে হবে দু'জনকেই।

চেন্নাইয়ে আরসিবির বায়ো বাবলে বিরাট-এবিডি
চেন্নাইয়ে আরসিবির বায়ো বাবলে বিরাট-এবিডি
| Updated on: Apr 01, 2021 | 4:25 PM
Share

চেন্নাই: ৯ এপ্রিল আইপিএলের (IPL) উদ্বোধনী ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মুখোমুখি হবে বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। আরসিবি শিবিরে যোগ দিতে চেন্নাইতে (Chennai) পৌঁছে গেলেন ভারতীয় দলের ও আরসিবির অধিনায়ক বিরাট কোহলি। পাশাপাশি প্রোটিয়া ক্রিকেটার এবি ডে ভিলিয়ার্সও (AB de Villiers) পা রেখেছেন চেন্নাইয়ের মাটিতে। আইপিএলের আগে ৭ দিনের কোয়ারান্টিন কাটাতে হবে দু’জনকেই।

দেশের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজের পর ভারত অধিনায়ক বাড়ি ফিরে গিয়েছিলেন। তাই বায়ো বাবলে প্রবেশ করে ৭ দিনের কোয়ারান্টিন কাটাতে হবে কোহলিকে। অন্যদিকে মুম্বইয়ের ক্যাপ্টেন রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ করেই প্রবেশ করেছেন মুম্বই শিবিরে।

আরও পড়ুন: টিম দিল্লির প্রথম দিনের অনুশীলনে রাহানেরা

বন্ধু বিরাট আরসিবি শিবিরে যোগ দেওয়ার আগেই চেন্নাইতে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। আইপিএল শুরুর আগে ৭ দিনের কোয়ারান্টিন কাটিয়ে, দুই তারকা ক্রিকেটারই মাঠে অনুশীলন করার মাত্র এক বা দু’দিনের সুযোগ পাবেন। বিরাটের নেতৃত্বে ভারত একের পর এক সিরিজ জিতলেও, আইপিএলে এক বারও চ্যাম্পিয়ন হয়নি বিরাটের আরসিবি। অন্যদিকে ৫ বারের চ্যাম্পিয়ন রোহিতের মুম্বই। এ বারের ট্রফি কি আসবে আরসিবি শিবিরে? অপেক্ষায় আরসিবি টিম ও বিরাটদের সমর্থকরা।

আরও পড়ুন: আইপিএল থেকে সরে দাঁড়ালেন হ্যাজেলউড

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!