Shahid Afridi’s Comment On Womens Cricket: ‘মহিলাদের রান্নাঘরেই মানায়…’, লিঙ্গবিদ্বেষী মন্তব্য করে বিতর্কে প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি!

Pakistan Cricket: পুরোনো বিতর্কের সময় সাফাই দিতে আফ্রিদি জানিয়েছিলেন, সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁর বক্তব্যের কোনও মিল নেই। তিনি মহিলা ক্রিকেটকে প্রচুর সমর্থন করেন। তিনি মহিলা ক্রিকেটের স্পনসরশিপের ব্যবস্থা করতেও সাহায্য করেছিলেন। যদিও, তাঁর সেই ব্যাখ্যাকে কোনও গুরুত্বই দেওয়া হচ্ছে না।

Shahid Afridis Comment On Womens Cricket: মহিলাদের রান্নাঘরেই মানায়..., লিঙ্গবিদ্বেষী মন্তব্য করে বিতর্কে প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি!
শাহিদ আফ্রিদিImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Sep 12, 2026 | 1:15 PM

করাচি: আবার বিতর্কের কেন্দ্রে শাহিদ আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের বহু পুরনো একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে তিনি মহিলাদের সম্বন্ধে বিদ্বেষমূলক একটি মন্তব্য করেছিলেন। এশিয়া কাপে পাকিস্তান বনাম ভারত মেয়েদের ম্যাচের পরেই এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

কয়েক বছর আগে সমাজমাধ্যমে একটি মন্তব্য করেছিলেন শাহিদ আফ্রিদি। সেখানে করাচিতে মহিলা ক্রিকেটারদের ট্রায়াল নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সাক্ষাৎকারে প্রাক্তন পাক অধিনায়ক রান্না ও ঘরের দায়িত্ব পালন করা নিয়ে কথা বলেন। তাঁর কথায়, “রক্তে ক্রিকেট থাকতে হয়, নাহলে খেলা যায় না। যে যেটা পারে, তার সেটাই করা উচিত। মহিলারা যেহেতু ভাল রান্না করেন, তাই তাঁদের রান্নাঘরেই মানায়। ওরা কোনও দিন ক্রিকেটার হতে পারবে না।” এই মন্তব্যকে কেন্দ্র করেই এখন সমালোচনার ঝড়। আফ্রিদি কি মহিলাদের পেশাদার ক্রিকেটে পরামর্শ দেওয়ার বদলে ঘরের কাজই করতে উৎসাহ দিচ্ছেন, এমন প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

তবে পুরোনো ভিডিওটি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার প্রধান কারণ ভারতের মেয়েদের কাছে পাকিস্তানের মেয়েদের শোচনীয় পরাজয়। ৫ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। মাত্র ৩ উইকেট হারিয়েই এই রান তুলে ম্যাচ জিতে যায় ভারত। এটি পাক দলের সর্বকালের সর্বনিম্ন টি-২০ স্কোর। এরপরেই সোশাল মিডিয়াতে আফ্রিদির এই পুরোনো মন্তব্য নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।

পুরোনো বিতর্কের সময় সাফাই দিতে আফ্রিদি জানিয়েছিলেন, সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁর বক্তব্যের কোনও মিল নেই। তিনি মহিলা ক্রিকেটকে প্রচুর সমর্থন করেন। তিনি মহিলা ক্রিকেটের স্পনসরশিপের ব্যবস্থা করতেও সাহায্য করেছিলেন। যদিও, তাঁর সেই ব্যাখ্যাকে কোনও গুরুত্বই দেওয়া হচ্ছে না। সময়ের সঙ্গে সঙ্গে মহিলা ক্রিকেট নিয়ে আফ্রিদির পুরোনো মন্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us