Spain Football Team: বিশ্বকাপ জিতে কোটিপতি, স্পেনের এক একজন ফুটবলারের আয় কত হল জানেন?

FIFA World Cup 2026 Prize Money: বিশ্বকাপ জয়ের পর স্পেনের জার্সির বিক্রিও বেড়ে গিয়েছে। বিশেষত, দলের অ্যাওয়ে জার্সির চাহিদা মারাত্মক। ইতিমধ্যেই সব দোকানে নিঃশেষিত এই জার্সি। তবে আশা করা হচ্ছে, বিশ্বের নানা দেশে এই জার্সির চাহিদা আরও বাড়বে।

Spain Football Team: বিশ্বকাপ জিতে কোটিপতি, স্পেনের এক একজন ফুটবলারের আয় কত হল জানেন?
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 21, 2026 | 6:59 PM

কলকাতা : ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতেছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে লা রোহা। শুরু থেকেই স্পেন দুরন্ত ফর্মে ছিল। গোটা ম্যাচে একবারও গোলমুখী শট নিতে পারেনি আর্জেন্টিনা। ১০৬ মিনিটের মাথায় ফেরান তোরেস গোল করে এগিয়ে দেন স্পেনকে। এই জয়ের পর শুধু অর্থ না, মোটা অঙ্কের আর্থিক পুরস্কারও পাচ্ছেন স্পেনের ফুটবলাররা। এই বড় অঙ্কের পুরস্কার নিয়ে ইতিমধ্যেই চর্চা ফুটবলমহলে।

বিশ্বকাপ জেতার পর চ্যাম্পিয়ন দল ফিফার কাছ থেকে ৫০ মিলিয়ন ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৪৩৫ কোটি টাকা) পুরস্কার পাবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এছাড়া বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ফলে স্পনসরশিপ, টিভি সম্প্রচারের সত্ত্ব ও জার্সি বিক্রি থেকেও বাড়তি আয় হবে বলে আশা করছে স্পেনের ফেডারেশন। বর্তমানে মোট ৩৫টি সংস্থা নিযুক্ত রয়েছে স্পেনের সঙ্গে। তবে বিশ্বকাপ জয়ের পর সেই বাণিজ্যিক মূল্য আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। সবচেয়ে বড় খবর ফুটবলারদের জন্যও। বিশ্বকাপজয়ী স্পেন দলের ২৬ জন খেলোয়াড়ের প্রত্যেকে ৭ লক্ষ ৫৬ হাজার ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ৮ কোটি ৩২ লক্ষ টাকা) বোনাস পাবেন। এর পাশাপাশি প্রত্যেকে পাবেন বিশ্বকাপজয়ীর পদক ও বিশেষ চ্যাম্পিয়ন রিং।

বিশ্বকাপ জয়ের পর স্পেনের জার্সির বিক্রিও বেড়ে গিয়েছে। বিশেষত, দলের অ্যাওয়ে জার্সির চাহিদা মারাত্মক। ইতিমধ্যেই সব দোকানে নিঃশেষিত এই জার্সি। তবে আশা করা হচ্ছে, বিশ্বের নানা দেশে এই জার্সির চাহিদা আরও বাড়বে। স্পেনের সংবাদমাধ্যমও এই বিশ্বজয়কে বড় করে তুলে ধরেছে। তবে ম্যাচ শেষ হওয়ার পর স্পেন ও আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে হওয়া হাতাহাতির ঘটনা নিয়েও বিতর্ক তুঙ্গে। শোনা গিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত পারাদেসের উপর ক্ষুব্ধ ফিফা। এমনকি, ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তবে এই বিশাল আর্থিক লাভে যে লাভবান হয়েছেন খেলোয়াড়রা, তা বলাই বাহুল্য।

Follow Us