FIFA World Cup 2026 Final : বিশ্বকাপ জয়ের উল্লাস বদলে গেল কান্নায়, স্পেনে ফাউন্টেন ভেঙে মৃত্যু কিশোরের!

Spain Celebration Tragedy: ঘটনাটি ঘটেছে, স্পেনের সালামাঙ্কা প্রদেশের ঐতিহাসিক শহর সিউদাদ রোড্রিগোর আরবল গোরদো ফাউন্টেনে। পর্তুগাল সীমান্ত সংলগ্ন এই শহরে স্পেনের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারানোর সেলিব্রেশনে যোগ দিয়েছিলেন বহু মানুষ।

FIFA World Cup 2026 Final : বিশ্বকাপ জয়ের উল্লাস বদলে গেল কান্নায়, স্পেনে ফাউন্টেন ভেঙে মৃত্যু কিশোরের!
স্পেন দলImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 20, 2026 | 4:45 PM

মাদ্রিদ : ফিফা বিশ্বকাপ ২০২৬ এর জয়ের উল্লাস পরিণত হল এক মর্মান্তিক দুর্ঘটনায়। আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতে স্পেনের বিশ্বকাপ সেলিব্রেশনের সময় একটি ঝর্ণার (ফাউন্টেন) অংশ ভেঙে পড়ে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দু’জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে, স্পেনের সালামাঙ্কা প্রদেশের ঐতিহাসিক শহর সিউদাদ রোড্রিগোর আরবল গোরদো ফাউন্টেনে। পর্তুগাল সীমান্ত সংলগ্ন এই শহরে স্পেনের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারানোর সেলিব্রেশনে যোগ দিয়েছিলেন বহু মানুষ। জানা গিয়েছে, ওই ফাউন্টেনের উপরের অংশ হঠাৎ ভেঙে ভিড়ের উপর পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। ঘটনাস্থলেই ১৩ বছরের এক কিশোরের মৃত্যু হয় ও আরও দু’জন চোট পান।

একটি বিবৃতিতে সিউদাদ রোড্রিগো টাউন হল নিহত কিশোরের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছে,“সমগ্র শহর এই অপূরণীয় ক্ষতিতে শোকাহত। আমরা নিহত কিশোরের বন্ধু, পরিবারের শোকের অংশীদার। স্পেনের বিশ্বকাপ জয়ের মুহূর্ত পরিণত হয়েছে এক ভয়াবহ ট্র্যাজেডিতে।” এই মর্মান্তিক দুর্ঘটনা বিশ্বকাপ জয়ের আনন্দে শোকের ছায়া ফেলে দেয়। ২০১০ সালের পর ১৬ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ জিতেছিল স্পেন। রবিবার ৯০ মিনিট যদি ০-০ থাকার পরে ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলেই স্পেন বিশ্বকাপ জেতে।

স্পেনের বিরুদ্ধে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছেন আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। যদিও পাও কুবারসির উপর ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ। তবে ১০৬ মিনিটে বল জালে জড়িয়ে দেন ফেরান। সেই গোলেই স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা নিশ্চিত হয়। পাশাপাশি ইউরোপীয় দল হিসেবে আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজিত থাকার রেকর্ড ৩৮ ম্যাচে পৌঁছে যায় স্পেন।

Follow Us