T20 World Cup: ক্যাপ্টেন সূর্যর প্রশংসায় পঞ্চমুখ গৌতম গম্ভীর

গম্ভীর আরও বলেন, সূর্যকুমারের উপস্থিতি ড্রেসিংরুমে একটা শান্তির পরিবেশ তৈরি করে। যা সব কোচেরই স্বপ্ন। তাঁর কথায়, “ওর আচরণ এতটাই শান্ত যে ক্রিকেটাররা নিজের মতো করে খেলতে পারে। এই ধরনের পরিবেশই একজন কোচ সবসময় চায়।” বিশ্বকাপে ভারতের শুরুটা ছিল দুর্দান্ত। টপ অর্ডার চরম ব্যর্থ। কিন্তু ব্যাট হাতে দায়িত্ব নেন সূর্য। তারপর চমৎকার নেতৃত্বও দিয়েছেন।

T20 World Cup: ক্যাপ্টেন সূর্যর প্রশংসায় পঞ্চমুখ গৌতম গম্ভীর
Image Credit source: Debarchan Chatterjee/NurPhoto via Getty Images

| Edited By: Moumita Das

Feb 09, 2026 | 6:07 PM

কলকাতা: ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যর নেতৃত্ব দলের উপর থেকে অনেকটাই চাপ কমিয়েছে বলে মনে করছেন কোচ। এক ইন্টারভিউতে সূর্যকুমারের নেতৃত্ব নিয়ে প্রশংসা করে গম্ভীর বলেন, “এই ইনিংসে সূর্য আমার কাজ অনেক সহজ করে দিয়েছে। সূর্য এক অসাধারণ লিডার।” গম্ভীরের মতে, সূর্য শুধু ব্যাট হাতেই নয়, দলের পরিবেশ, খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কের কারণেই তাঁকে আলাদা করে তুলেছে। প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, “মাঠে ও ব্যাটসম্যান হিসেবে কেমন, সেটা পরে। একজন নেতা হিসেবে ও যে ভাবে সকলের সঙ্গে কথা বলে, সময় কাটায়, সেটাই ওর সবচেয়ে বড় শক্তি।”

গম্ভীর আরও বলেন, সূর্যকুমারের উপস্থিতি ড্রেসিংরুমে একটা শান্তির পরিবেশ তৈরি করে। যা সব কোচেরই স্বপ্ন। তাঁর কথায়, “ওর আচরণ এতটাই শান্ত যে ক্রিকেটাররা নিজের মতো করে খেলতে পারে। এই ধরনের পরিবেশই একজন কোচ সবসময় চায়।” বিশ্বকাপে ভারতের শুরুটা ছিল দুর্দান্ত। টপ অর্ডার চরম ব্যর্থ। কিন্তু ব্যাট হাতে দায়িত্ব নেন সূর্য। তারপর চমৎকার নেতৃত্বও দিয়েছেন। ৪৯ বলে ৮৪ রান ভারতকে জয়ের পথে নিয়ে যায়। চাপের সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই, সূর্যকুমারকে আলাদা করেছে বলে মনে করছেন গৌতম গম্ভীর।

ভারতের কোচ স্পষ্ট বলেন, “সূর্য সব সিদ্ধান্ত মাঠেই ঠিক নিয়েছে। ও সত্যিই একজন অসাধারণ নেতা। দেশের নেতৃত্বে এমন একজনের কাছে থাকাটা সৌভাগ্যের। কারণ চাপের সময় ও সঠিক সিদ্ধান্ত নিতে জানে।” বর্তমানে ভারতের লক্ষ্য ছন্দ ধরে রাখা। পরের ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবের নেতৃত্বে, দল আরও এগোবে বলেই আশা রাখছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।