AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tennis: প্র্যাক্টিস থেকে ফিরেই মৃত্যু উঠতি টেনিস প্রতিভার

Teen Tennis Player Dies: জৈনাবের সঙ্গে ছিলেন তার ঠাকুমা। প্র্যাক্টিস থেকে ফিরেছিলেন জৈনাব। সোমবার রাতের দিকে জ্ঞান হারান পাকিস্তানের টেনিস প্লেয়ার। দ্রুত তাকে ইসলামাবাদের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাকিস্তান টেনিস ফেডারেশনের এক কর্তা বলেন, 'জৈনাব প্রতিভাবান প্লেয়ার ছিল। আইটিএফ জুনিয়র প্রতিযোগিতা জেতার জন্য সর্বস্ব দিয়ে প্র্যাক্টিস করছিল। খুবই দুঃখজনক ঘটনা।'

Tennis: প্র্যাক্টিস থেকে ফিরেই মৃত্যু উঠতি টেনিস প্রতিভার
Image Credit: PTI
| Updated on: Feb 14, 2024 | 8:28 PM
Share

প্র্যাক্টিস সেরে ফিরেছিল। এরপরই অসুস্থ পড়ে এক টেনিস প্রতিভা। বাঁচানো যায়নি উঠতি টেনিস খেলোয়াড় জৈনাব আলি নাকভিকে। সন্দেহ করা হচ্ছে, হৃদরোগেই মৃত্য হয়েছে তার। সামনেই পাকিস্তানের ইসলামাবাদে রয়েছে আইটিএফ জুনিয়র প্রতিযোগিতা। আন্তর্জাতিক স্তরের এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি সারছিলেন জৈনাব। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, জৈনাবের সঙ্গে ছিলেন তার ঠাকুমা। প্র্যাক্টিস থেকে ফিরেছিলেন জৈনাব। সোমবার রাতের দিকে জ্ঞান হারান পাকিস্তানের টেনিস প্লেয়ার। দ্রুত তাকে ইসলামাবাদের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাকিস্তান টেনিস ফেডারেশনের এক কর্তা বলেন, ‘জৈনাব প্রতিভাবান প্লেয়ার ছিল। আইটিএফ জুনিয়র প্রতিযোগিতা জেতার জন্য সর্বস্ব দিয়ে প্র্যাক্টিস করছিল। খুবই দুঃখজনক ঘটনা।’

জৈনাবের মৃত্যুর তদন্তের সঙ্গে যুক্ত এক পুলিশকর্তা জানিয়েছেন, ‘চিকিৎসকরা সন্দেহ করছে হৃদরোগেই মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু বলে ময়নাতদন্ত করা হয়নি। মৃতদেহ করাচিতে পাঠিয়ে দেওয়া হয়েছে ওর পরিবারের কাছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান টেনিস ফেডারেশনের এক কর্তা পিটিআইকে জানিয়েছেন, ডাক্তাররা সন্দেহ করছে, হাইপারট্রফিক কার্ডিওমায়াপ্যাথির কারণে মৃত্যু হয়েছে জৈনাবের। এই রোগে হৃদযন্ত্রের পেশি স্টিফ হয়ে যায়।

মঙ্গলবার অর্থাৎ আজই শুরু হওয়ার কথা ছিল আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতা। জৈনাবের মৃত্যুতে প্রতিযোগিতা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসকরা হৃদরোগের সন্দেহ করলেও, প্রশ্ন উঠছে, অতিরিক্ত প্রত্যাশার চাপেই এমন পরিস্থিতি তৈরি হয়নি তো?

Follow Us