AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weightlifting: মীরাবাঈ চানুকে কড়া টক্কর দিতে তৈরি চা দোকানির মেয়ে পঞ্চমী

Panchami Sonowal: বাড়ির ছোট মেয়ে পঞ্চমী। তাঁর দুই দিদি ও এক দাদা রয়েছে। তিনজনের বিয়ে হয়ে গিয়েছে। দাদার একটি ৯ বছরের ছেলে রয়েছে। সে পঞ্চমীর খেলাধূলা, অনুশীলনে ভীষণ আগ্রহী। পঞ্চমীর দাদা অটোরিক্সা চালান। পঞ্চমী জানান, তাঁর মা-বাবা তাঁর খেলাধূলা সম্পর্কে, প্রতিযোগিতা সম্পর্কে খুব বেশি জানেন না। কিন্তু তাঁরা পঞ্চমীকে সব সময় সমর্থন করেন। পঞ্চমী যে কোনও পদক জিতলে তাঁর পরিবারের সকলে খুশি হয়।

Weightlifting: মীরাবাঈ চানুকে কড়া টক্কর দিতে তৈরি চা দোকানির মেয়ে পঞ্চমী
Weightlifting: মীরাবাঈ চানুকে কড়া টক্কর দিতে তৈরি চা দোকানির মেয়ে পঞ্চমী
| Updated on: Feb 01, 2024 | 7:45 AM
Share

কলকাতা: অসমের ধেমাজিতে লুহিত সোনোওয়াল ও বুধেশ্বরী সোনোওয়ালের একটি ছোট্ট চায়ের দোকান আছে। সংসার চলে সেই দোকান থেকে যা আয় হয় তা দিয়ে। তাঁদের ১৮ বছরের মেয়ে পঞ্চমী সোনোওয়াল (Panchami Sonowal) এ বার স্বপ্ন দেখছেন টোকিও অলিম্পিকে রুপো পাওয়া মীরাবাঈ চানুকে কড়া টক্কর দেওয়ার। চেন্নাইতে হওয়া খেলো ইন্ডিয়া ইউথ গেমসে মেয়েদের ৪৯ কেজি ভারোত্তোলনে (Weightlifting) অংশ নিয়েছিলেন পঞ্চমী। সেখানে রুপো পেয়েছিলেন পঞ্চমী। মণিপুরের তারকা মীরাবাঈ চানু ৪৯ কেজি বিভাগেই ভারোত্তোলন প্রতিযোগিতায় খেলেন। যার ফলে পঞ্চমী স্বপ্ন দেখছেন ভারতের গর্ব মীরাবাঈয়ের বিরুদ্ধে খেলার।

খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে পঞ্চমী স্ন্যাচে ৭০ কেজি যুব জাতীয় রেকর্ডধারী হিসেবে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তিনি স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ১৬৭কেজি ভারোত্তোলন করে রুপো পেয়েছেন। অবশ্য রুপো পাওয়ার পরই পঞ্চমীকে হাসপাতালে যেতে হয়েছিল। তিনি হাঁটতে পারছিলেন না। এক্স রে রিপোর্টে অবশ্য ভয়ের কিছু কারণ দেখা যায়নি। কিন্তু পঞ্চমী জানান তাঁর পায়ে ব্যথা রয়েছে। এবং তিনি আশাবাদী তা শীঘ্রই ঠিক হয়ে যাবে।

বছর ১৮-র পঞ্চমী সদ্য জুনিয়র জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন এবং সিনিয়র বিভাগে রুপো পেয়েছেন। তিনি গত মাসে আন্তঃরাজ্য প্রতিযোগিতায় আরেকটি স্বর্ণপদক জিতেছিলেন। খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে চার বার অংশ নিয়ে মোট ২টি পদক পেয়েছেন পঞ্চমী।

বাড়ির ছোট মেয়ে পঞ্চমী। তাঁর দুই দিদি ও এক দাদা রয়েছে। তিনজনের বিয়ে হয়ে গিয়েছে। দাদার একটি ৯ বছরের ছেলে রয়েছে। সে পঞ্চমীর খেলাধূলা, অনুশীলনে ভীষণ আগ্রহী। পঞ্চমীর দাদা অটোরিক্সা চালান। পঞ্চমী জানান, তাঁর মা-বাবা তাঁর খেলাধূলা সম্পর্কে, প্রতিযোগিতা সম্পর্কে খুব বেশি জানেন না। কিন্তু তাঁরা পঞ্চমীকে সব সময় সমর্থন করেন। পঞ্চমী যে কোনও পদক জিতলে তাঁর পরিবারের সকলে খুশি হয়। পাশাপাশি পঞ্চমী যদি কোনও ইভেন্টে ভালো পারফর্ম করতে না পারেন, তা হলেও পরিবারকে তিনি পাশে পান। এক কদম ধরে ধরে এগোতে চান পঞ্চমী, তাই তিনি জানিয়েছেন তাঁর প্রথম লক্ষ্য কমনওয়েলথে সোনা জেতা। তারপর আরও বড় লক্ষ্যপূরণে নামতে চান তিনি।

Follow Us
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন