AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

USA Player Red Card: ‘মুশকিল আসান’ ট্রাম্প, বালোগানের লাল কার্ডের শাস্তি প্রত্যাহার ফিফার!

Donald Trump: বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এর ম্যাচে খেলা ছিল আমেরিকা বনাম বসনিয়ার। সেই ম্যাচেই লাল কার্ড দেখেন আমেরিকার ফোলারিন বালোগান। ম্যাচের ৬৪ মিনিটের মাথায় তাঁকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। নিয়ম অনুযায়ী, লাল কার্ড দেখার কারণে তাঁকে শেষ ১৬-র ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে পাবে না আমেরিকা। কিন্তু, ফিফা জানায়, বালোগানের লাল কার্ডের শাস্তি তুলে নেওয়া হচ্ছে।

USA Player Red Card: 'মুশকিল আসান' ট্রাম্প, বালোগানের লাল কার্ডের শাস্তি প্রত্যাহার ফিফার!
ট্রাম্প ও ইনফান্তিনোImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 06, 2026 | 3:19 PM
Share

আমেরিকা : দেশে বিশ্বকাপ (FIFA World Cup 2026) চলছে, আর ট্রাম্প (Donald Trump) তাতে থাকবেন না, তা কি হয়? প্রত্যাশা মতোই ফিফা বিশ্বকাপের মধ্যে হস্তক্ষেপ করলেন ডোনাল্ড ট্রাম্প। যে কারণে ইতিমধ্যেই আমেরিকা বনাম বেলজিয়াম (USA vs Belgium) ম্যাচের আগে বিতর্কে, প্রশ্নে জেরবার ফিফা (FIFA) । ট্রাম্পের কাছে হার মানলেন ইনফান্তিনো (Gianni Infantino), এই বিষয়েই প্রশ্ন তুলছেন অনেক সমর্থক।

বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এর ম্যাচে খেলা ছিল আমেরিকা বনাম বসনিয়ার। সেই ম্যাচেই লাল কার্ড দেখেন আমেরিকার ফোলারিন বালোগান। ম্যাচের ৬৪ মিনিটের মাথায় তাঁকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। নিয়ম অনুযায়ী, লাল কার্ড দেখার কারণে তাঁকে শেষ ১৬-র ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে পাবে না আমেরিকা। কিন্তু, এরপরেই নাটক। ফিফা জানায়, বালোগানের লাল কার্ডের শাস্তি তুলে নেওয়া হচ্ছে। এর ফলে তিনি বেলজিয়াম ম্যাচ শুরু থেকেই খেলতে পারবেন। এই ঘটনা নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

কেন নিয়ম বদল ফিফার?

শোনা গিয়েছে, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ব্যক্তিগতভাবে ফিফা প্রেসিডেন্টকে ফোন করে লাল কার্ডের বিষয়টি জানতে চান। এরপরেই নাকি আমেরিকান ফুটবল টিমের তরফ থেকে ওই ফাউলের বেশ কিছু ক্লিপিংস ফিফাকে পাঠানো হয়। ট্রাম্প নাকি এও জানান, বালোগান যেহেতু ভাল ফর্মে আছেন, তাই তিনি ম্যাচে না খেললে আমেরিকার ম্যাচ জয়ের সম্ভাবনা কমে যাবে। তাই ইনফান্তিনো যেন বিষয়টা খতিয়ে দেখেন। যদি কোনওভাবে সাসপেনশন তুলে নেওয়া যায়, তার ব্যবস্থা করতে বলেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরেই ফিফা এই লাল কার্ডের শাস্তি তুলে নেয়। ফলে, আগামী ম্যাচে তাঁর খেলতে কোনও অসুবিধে নেই।

এই সিদ্ধান্ত দেখেই হতবাক বেলজিয়াম। একটি বিবৃতি দিয়ে বেলজিয়ামের ফুটবল দল জানিয়েছে, “বিশ্বকাপের নিয়ম ভেঙে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাল কার্ড দেখার অর্থ সেই ফুটবলার পরের ম্যাচে খেলতে পারেন না। কিন্তু এবারেই এই নিয়ম ভাঙা হচ্ছে। ফুটবলে সব নিয়ম মেনে চলা উচিত। আমরা সব বিষয় খতিয়ে দেখছি।” তবে ফিফা এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জানায়নি ফলে বেলজিয়াম বনাম আমেরিকা ম্যাচের আগেই উত্তাপ বাড়ছে বিশ্বকাপের মঞ্চে।

Follow Us