Vini Jr: বিপক্ষের চুল ধরে টান, দল জিতলেও লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ভিনিসিয়াস জুনিয়র

Real Madrid: স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষের চুল টানাকে 'ভায়োলেন্ট কন্ডাক্ট' হিসেবে গণ্য করা হয়। ফেডারেশনের আর্টিকল ১৩০ অনুযায়ী, এই ধরণের অপরাধে কোনও খেলোয়াড় আহত না হলেও অভিযুক্ত ফুটবলারকে ১-৩ ম্যাচ নির্বাসিত করা যায়।

Vini Jr: বিপক্ষের চুল ধরে টান, দল জিতলেও লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ভিনিসিয়াস জুনিয়র
রিয়াল মাদ্রিদImage Credit source: Getty Images

|

Oct 11, 2026 | 2:52 PM

কলকাতা : গত সপ্তাহেই কলকাতার মাঠে খেলে গিয়েছে ব্রাজিলের ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। তবে ক্লাবের ফুটবলে ফিরেই আবার বিতর্কে। প্রতিপক্ষ ফুটবলারের চুল ধরে টেনে লাল কার্ড দেখতে হল ভিনিকে। রিয়াল মাদ্রিদ জিতলেও এই ম্যাচ বিতর্কিত হয়ে রইল তাঁর জন্য। গতকাল রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়াল। সেই ম্যাচ ১-০ ফলে জিতেছে রিয়াল। গোল করেছেন ডিওমান্ডে। তবে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ভিনি।

গতকাল ৫২ মিনিটে মাঠে নামেন ভিনি। ৭২ মিনিটে একটি গোল করেন তিনি। কিন্তু ভিএআর-দেখে সেই গোল বাতিল করে দেন রেফারি। তবে কাউন্টার অ্যাটাক করার সময় ভিনি প্রতিপক্ষের এক ফুটবলারের চুল টেনে ধরেন। ফলে গোল বাতিল হলেও লাল কার্ড দেখাতে হয় ভিনিকে। এরপরেই ভিনির সমালোচনা শুরু করেন সমর্থকরা। যদিও ম্যাচ শেষে নিজের এই ভুলের জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি। সমাজমাধ্যমে তিনি লেখেন, “দল ও সমর্থকদের কাছে এই ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।” এখনও ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করেছে তাঁর শাস্তি। এর ফলে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিরুদ্ধে মরসুমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘এল ক্লাসিকো’ ম্যাচে খেলা অনিশ্চিত হয়ে পড়ল ভিনির।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষের চুল টানাকে ‘ভায়োলেন্ট কন্ডাক্ট’ হিসেবে গণ্য করা হয়। ফেডারেশনের আর্টিকল ১৩০ অনুযায়ী, এই ধরণের অপরাধে কোনও খেলোয়াড় আহত না হলেও অভিযুক্ত ফুটবলারকে ১-৩ ম্যাচ নির্বাসিত করা যায়। লা লিগায় রিয়াল মাদ্রিদের পরের ৩টি ম্যাচ আছে সেভিয়া, বার্সেলোনা ও রেসিং সান্তানদার দলের বিরুদ্ধে। আগামী ২৫ অক্টোবর ক্যাম্প ন্যু-তে মুখোমুখি হবে রিয়াল-বার্সা। শৃঙ্খলা রক্ষা কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ভিনিসিয়াসের ভাগ্য। যদি তিনি এল ক্লাসিকো ম্যাচে বাদ পড়েন, তবে তা রিয়াল মাদ্রিদের জন্য এটি এক বড় ধাক্কা হতে চলেছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us