ICC: ‘ভারতের বিরুদ্ধে খেলে ১ টাকাও পাই না..’, ICC-র আর্থিক মডেল নিয়ে বিস্ফোরক ওয়েস্ট ইন্ডিজের সিইও

Chris Dehring: ক্রিসের কথায়, ১৯৯৭ সালে আইসিসি-র সদস্য দেশগুলি ভোটের মাধ্যমে এমন একটি আর্থিক মডেল চালু করার সিদ্ধান্ত নেয়, যা ক্যারিবিয়ান ক্রিকেটের দীর্ঘদিনের আয় ব্যবস্থাকে কার্যত দুর্বল করে দেয়। সেই সময়ের আগে ওয়েস্ট ইন্ডিজ ছিল একটি আকর্ষণীয় দল ও সবাই সেই দেশে খেলতে চাইত কিন্তু এই কারণে তাঁদের সব আয় কমে যায়।

ICC: ভারতের বিরুদ্ধে খেলে ১ টাকাও পাই না.., ICC-র আর্থিক মডেল নিয়ে বিস্ফোরক ওয়েস্ট ইন্ডিজের সিইও
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটImage Credit source: PTI

| Edited By: Moumita Das

Oct 17, 2026 | 12:10 AM

নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটের আর্থিক কঠোর তীব্র সমালোচনা করলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সিইও ক্রিস ডেহরিং। তাঁর অভিযোগ, ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট খেললো সেই ম্যাচগুলি থেকে যা আয় হয়, তার কোনও অংশই পায় না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। অথচ এই ধরণের সিরিজের বাণিজ্যিক মূল্য নাকি অনেক বেশি।

উইজডেন ক্রিকেটের ‘ইনসাইড স্কুপ’ নামক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ডেহরিং আন্তর্জাতিক ক্রিকেটের আর্থিক ব্যবস্থার সবথেকে বড় অব্যবস্থা নিয়ে কথা বলেন। তাঁর দাবি, ভারতে একটি সিরিজ থেকে প্রায় ২-৩ কোটি ডলার রাজস্ব আয় হওয়ার সম্ভাবনা থাকলেও ওয়েস্ট ইন্ডিজ বোর্ড তার ১% টাকাও পায় না। তিনি বলেন, “বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় অসুবিধে হল, আমরা ভারতের বিরুদ্ধে খেলি, সে ম্যাচ যেখানে খুশি হোক না কেন – কিন্তু আমরা কোনও টাকা পাই না। ভারতে একটি সিরিজ থেকে ২-৩ কোটি ডলার আয় হওয়ার সম্ভাবনা থাকলেও আমরা কোনও টাকা পাচ্ছি না।”

এর কারণ হিসেবে তিনি ১৯৯৭ সালের কথা উল্লেখ করেন। তাঁর মতে, সেই বছর আইসিসি-র সদস্য দেশগুলি ভোটের মাধ্যমে এমন একটি আর্থিক মডেল চালু করার সিদ্ধান্ত নেয়, যা ক্যারিবিয়ান ক্রিকেটের দীর্ঘদিনের আয় ব্যবস্থাকে কার্যত দুর্বল করে দেয়। সেই সময়ের আগে ওয়েস্ট ইন্ডিজ ছিল একটি আকর্ষণীয় দল ও সবাই সেই দেশে খেলতে চাইত কিন্তু এই কারণে তাঁদের সব আয় কমে যায়।

তিনি আরও জানান, অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের মতো দেশে সফর করে যে রাজস্ব পেত, তা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের আর্থিক ভিত মজবুত রাখত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড সম্প্রচার স্বত্ব থেকেও আর্থিক উপার্জন শুরু করে। এরফলে বড় দেশগুলি সুবিধা পেলেও, ছোট দেশগুলি বিপাকে পড়ে। তাঁর মতে, ১৯৯৭ সালের সেই সিদ্ধান্ত একপ্রকার ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে আয়ের মূল উৎসই কেড়ে নিয়েছিল।

Loading...
Unable to load recommendations.
Follow Us