India vs Uruguay: আগামীকাল কলকাতায় উরুগুয়ের মুখোমুখি ভারত, বাড়িতে কীভাবে দেখবেন ম্যাচ?

IND vs URU: যদিও এই ম্যাচে খেলতে আসবেন না উরুগুয়ে ও রিয়াল মাদ্রিদ দলের ফুটবলার ফ্রেডেরিকো ভালভের্দে। বাঁ পায়ের গোড়ালিতে গ্রেড ৩ স্প্রেন হওয়ার পর থেকেই তিনি দলে নেই আর। যদিও দলে আছেন হোসে গিমেনেজ, রোনাল্ড আরাউহো, লুকাস তোরেইরা, রড্রিগো বেনতাংকুর ও ডারউইন নুনেজরা।

India vs Uruguay: আগামীকাল কলকাতায় উরুগুয়ের মুখোমুখি ভারত, বাড়িতে কীভাবে দেখবেন ম্যাচ?
রায়ান উইলিয়ামস ও রোনাল্ড আরাউহোImage Credit source: PTI, Getty Images

| Edited By: Moumita Das

Oct 05, 2026 | 2:20 PM

কলকাতা: ব্রাজিলের বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পর আবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে নামবে ভারতীয় ফুটবল দল। এবার গুরপ্রীতদের মুখোমুখি উরুগুয়ে। ২ বার বিশ্বচ্যাম্পিয়ন এই দলের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত। আগামীকাল, মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ৭টা থেকে শুরু হবে এই ম্যাচ।

শনিবার এই একই মাঠে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে হেরেছে ভারত। তবে ম্যাচের প্রথমার্ধে ভারতের খেলা ছিল বেশ ভাল। মণবীর সিং ও রায়ান উইলিয়ামসের যুগলবন্দী বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। এবার উরুগুয়ের বিরুদ্ধে গোলের খাতা খুলতে মরিয়া ভারত। যদিও এই সময়ে বেশ ফর্মে রয়েছে দিয়েগো ফোরলানের উরুগুয়ে। নিজেদের শেষ ফিফা ফ্রেন্ডলিতে তারা দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ৪-২ ফলে। ফলে ভারতের বিরুদ্ধে উরুগুয়ের এই দল ফেভারিট হয়েই শুরু করবে। গত মাসে প্রথম ফ্রেন্ডলি ম্যাচে ভারতও পানামার মতো দলকে ১-১ ফলে আটকে দিয়েছিল, ফলে তৈরি থাকবেন আপুইয়া-আনোয়াররা।

কোথায় দেখা যাবে ভারত বনাম উরুগুয়ের ম্যাচ?

টিভিতে এই ম্যাচ দেখতে পারবেন সোনি স্পোর্টস ও সোনি আট চ্যানেলে। সোনি আট চ্যানেলে বাংলাতে কমেন্ট্রিসহ দেখানো হবে খেলা। তবে অনলাইনে এই ম্যাচ দেখা যাবে সোনি লিভ অ্যাপ ও সোনি লিভ ওয়েবসাইটে। কিন্তু এখানে একটি বিষয় জেনে রাখা দরকার। সোনি লিভ অ্যাপে কিন্তু ফ্রি তে খেলা দেখা যাবে না। তার জন্য আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে। যদিও এই ম্যাচ সংক্রান্ত যাবতীয় আপডেট পাবেন টিভি৯ বাংলার ওয়েবসাইটেও।

এই ম্যাচের জন্য ইতিমধ্যেই বিনামূল্যে টিকিট দিচ্ছে রাজ্য সরকার। যাঁরা গতবছরের শেষে হওয়া মেসি ইভেন্টের টিকিট কেটেছিলেন, তাঁরাই পাবেন এই ফ্রি টিকিট। আজ, সোমবার বিকেল ৫টা অবধি টিকিট দেওয়া হবে। এর জন্য লাগবে শুধু বৈধ সরকারি পরিচয়পত্র ও মেসি ম্যাচের অফলাইন টিকিটের প্রমাণ। বিস্তারিত পড়ুন – কোথায় পাবেন উরুগুয়ে ম্যাচের টিকিট?

যদিও এই ম্যাচে খেলতে আসবেন না উরুগুয়ে ও রিয়াল মাদ্রিদ দলের ফুটবলার ফ্রেডেরিকো ভালভের্দে। বাঁ পায়ের গোড়ালিতে গ্রেড ৩ স্প্রেন হওয়ার পর থেকেই তিনি দলে নেই আর। যদিও দলে আছেন বেশ কিছু বিশ্বমানের ফুটবলার, যেমন হোসে গিমেনেজ, রোনাল্ড আরাউহো, লুকাস তোরেইরা, রড্রিগো বেনতাংকুর ও ডারউইন নুনেজরা। সুতরাং, আবার একটি বিশ্বমানের ম্যাচ দেখার অপেক্ষায় আছেন ফুটবলপ্রেমীরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us