India vs Brazil: ভারত বনাম ব্রাজিল, উরুগুয়ে ম্যাচের টিকিট পাননি? ঘরে বসেই দেখবেন কীভাবে, জেনে নিন!

Indian Football: ভারতের ফুটবল নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন, কেন দলের অবস্থা এত খারাপ? কেন অখ্যাত কুরাসাও বা কেপ ভার্দে বিশ্বকাপ খেলতে পারলেও ভারত পারে না? কেন ভারতীয় ফুটবলে উন্নতি হয় না? তাহলে কি আর কোনওদিন ভারতকে বিশ্বকাপ খেলতে দেখা যাবে না?

India vs Brazil: ভারত বনাম ব্রাজিল, উরুগুয়ে ম্যাচের টিকিট পাননি? ঘরে বসেই দেখবেন কীভাবে, জেনে নিন!
ভিনি জুনিয়র!Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Sep 13, 2026 | 2:59 PM

কলকাতা : পুজোর আগেই কলকাতায় সুখবর। শহরে খেলতে আসছে ব্রাজিল ও উরুগুয়ে ফুটবল দল। এই ম্যাচগুলি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা চরমে। দিন কয়েক আগেই ব্রাজিল ম্যাচের টিকিট ছাড়া হয়ে গিয়েছিল, এবং মাত্র ২০ মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর এই ৩টি ম্যাচ। ব্রাজিল, উরুগুয়ের সঙ্গে খেলবে পানামাও। তবে টিকিটের দাম দেখে অনেক সমর্থক শঙ্কিত, এত টাকা দিয়ে খেলা দেখতে যাওয়া সম্ভব নয়। তাহলে?

ভারতের সব ম্যাচ দেখানোর দায়িত্ব নিয়েছে সোনি পিকচার্স নেটওয়ার্ক। ম্যাচগুলি সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল ও সোনি ৮ চ্যানেলে বাংলা কমেন্ট্রিতে দেখা যাবে। এর পাশাপাশি এই ম্যাচগুলি আপনি দেখতে পারবেন সোনি লিভের অ্যাপ ও ওয়েবসাইটেও। ২৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ভারত খেলবে পানামার বিরুদ্ধে। ৩ ও ৬ অক্টোবর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে খেলবে ব্রাজিল ও উরুগুয়ে।

ভারতের ফুটবল নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন, কেন দলের অবস্থা এত খারাপ? কেন অখ্যাত কুরাসাও বা কেপ ভার্দে বিশ্বকাপ খেলতে পারলেও ভারত পারে না? কেন ভারতীয় ফুটবলে উন্নতি হয় না? তাহলে কি আর কোনওদিন ভারতকে বিশ্বকাপ খেলতে দেখা যাবে না? তবে এবার হয়ত একটু হলেও দুর্দশা কমল বলে মনে করছেন অনেকে। কারণ, পানামা বিশ্ব ফুটবলের ক্রমতালিকায় ৫০ নম্বরের মধ্যে থাকা একটি দল। অন্যদিকে ব্রাজিল রয়েছে ৫ম স্থানে ও উরুগুয়ে রয়েছে ২০তম স্থানে।

দিন কয়েক আগেই ব্রাজিলের ফুটবল দলের প্রেসিডেন্ট ভারতে এসে আশাবাদী ছিলেন এই ম্যাচ নিয়ে। তিনি বলেছিলেন, এর ফলে ভারত-ব্রাজিলের সম্পর্ক খুব ভাল হবে। তবে যুবভারতীর মাঠের মান নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিল না ব্রাজিলের পর্যবেক্ষক দল। যদিও, সব জল্পনা শেষে অবশেষে কলকাতায় খেলতে আসতে দেখা যাবে ভিনিসিয়াস-রাফিনহাদের।

Loading...
Unable to load recommendations.
Follow Us