Rinku Singh Marriage: বিয়ের পিঁড়িতে বসছেন রিঙ্কু সিং! পাত্রী প্রিয়া সরোজ কে জানেন?

Priya Saroj: রিঙ্কুর স্ত্রী প্রিয়ার জন্ম বারাণসীতে। তাঁর বাবা তুফানি সরোজ। ইনিও সমাজবাদী পার্টির ৩ বারের সাংসদ। কিন্তু প্রিয়ার প্রথম পছন্দ ছিল ওকালতি। তবে গত লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টি হয়ে নির্বাচনে লড়েন প্রিয়া। মছলিশহর কেন্দ্র থেকে জেতেন ৩৫ হাজারেরও বেশি ভোটে। ২০২৪ লোকসভা ভোটে জয়ী সাংসদদের তালিকায় ২য় সর্বকনিষ্ঠ সাংসদ ছিলেন প্রিয়া।

Rinku Singh Marriage: বিয়ের পিঁড়িতে বসছেন রিঙ্কু সিং! পাত্রী প্রিয়া সরোজ কে জানেন?
রিঙ্কু সিং ও প্রিয়া সরোজImage Credit source: Instagram

| Edited By: Moumita Das

Sep 16, 2026 | 12:49 PM

লখনউ : চলছে ভারত বনাম আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু, সেই দলের অন্তর্গত নয় ভারতীয় ব্যাটার রিঙ্কু সিং। আইপিএলে তাঁর কেরিয়ার যতই উজ্জ্বল হোক না কেন, দেশের জার্সিতে বারবার থমকেছে তাঁর কেরিয়ার। তবে তাঁর ব্যক্তিগত জীবন মসৃন গতিতেই এগিয়ে চলেছে। গত বছরে সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান করেছিলেন রিঙ্কু। এবার বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেল।

সূত্রের খবর, আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের রামাডা হোটেলে তাঁদের বিয়ে হবে। বিয়ের তারিখ নিশ্চিত হওয়ার পর দুই পরিবারেই শুরু হয়েছে প্রস্তুতি। বিয়েতে পরিবারের সদস্যদের পাশাপাশি ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বিশেষ অতিথিদের উপস্থিত থাকার কথা আছে। রিঙ্কু ভারতীয় দলের পরিচিত ক্রিকেটার ও তাঁর স্ত্রী প্রিয়া উত্তরপ্রদেশের মাছলিশহর লোকসভা কেন্দ্রের সমাজবাদী পার্টির সাংসদ। এর আগে ৮ জুন, লখনউয়ের দ্য সেন্ট্রাম হোটেলে বাগদান সেরেছিলেন তাঁরা।

রিঙ্কুর স্ত্রী প্রিয়ার জন্ম বারাণসীতে। তাঁর বাবা তুফানি সরোজ। ইনিও সমাজবাদী পার্টির ৩ বারের সাংসদ। কিন্তু প্রিয়ার প্রথম পছন্দ ছিল ওকালতি। প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি পান প্রিয়া। এরপরেই তিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস শুরু করেন তিনি। তবে গত লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টি হয়ে নির্বাচনে লড়েন প্রিয়া। মছলিশহর কেন্দ্র থেকে জেতেন ৩৫ হাজারেরও বেশি ভোটে। ২০২৪ লোকসভা ভোটে জয়ী সাংসদদের তালিকায় ২য় সর্বকনিষ্ঠ সাংসদ ছিলেন প্রিয়া।

কীভাবে আলাপ রিঙ্কু-প্রিয়ার?

২০২৫ সালে বাগদানের সময় একটি সাক্ষাৎকারে রিঙ্কু জানিয়েছিলেন, তাঁদের সম্পর্কের শুরু হয়েছিল কোভিডের সময়। একটি ফ্যান পেজে প্রিয়ার ছবি দেখেই তাঁর প্রতি আগ্রহ জন্মায় রিঙ্কুর। তবে তিনি সরাসরি প্রিয়াকে মেসেজ করেননি। কিন্তু প্রিয়া রিঙ্কুর কয়েকটি ছবিতে লাইক দেওয়াতে রিঙ্কু তাঁকে মেসেজ করেন। এরপর থেকেই তাঁদের দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। পরে ২০২২ সালেই তিনি বুঝতে শুরু করেন যে প্রিয়ার প্রতি তাঁর ভালবাসা তৈরি হয়েছে। ম্যাচের আগেও এমনকি নিয়মিত কথা বলতেন দুজনে।

রিঙ্কুর ক্রিকেট কেরিয়ার নিয়েও খুব সমর্থন করেন প্রিয়া। আইপিএলে কেকেআরের ম্যাচ চলাকালীন বহুবার দর্শকাসনে থেকে সমর্থন করতে দেখা গিয়েছে। শোনা গিয়েছে, আগামী সময়ে কেকেআরের ক্যাপ্টেন হতে পারেন রিঙ্কু। তবে, ভারতীয় দলে তাঁর প্রত্যাবর্তন কবে হয়, এটাই দেখার। এর পাশাপাশি বিয়ের খবরে যে ‘লেডি লাক’ ফিরবে রিঙ্কুর জীবনে? সেই দিকেই উন্মুখ হয়ে তাকিয়ে ভক্তরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us