IND vs NZ 2nd Test: ২য় টেস্টে খেলবেন সিরাজ? মুখ খুললেন ভারতের বোলিং কোচ মর্কেল!

Mohd Siraj: দ্বিতীয় টেস্টের আগে ভারতের বোলিং আক্রমণ নিয়েও মুখ খুলেছেন মর্কেল। তাঁর মতে, নিউজিল্যান্ডের পরিবেশ ও পিচে নতুন বলের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। শুধু পিচের সবুজ রং দেখে কোনও সিদ্ধান্ত নিতে রাজি নয় ভারতীয় বোলিং কোচ। তাঁর মতে, উইকেট দেখলে সবুজ হলেও বাস্তবে কতটা গতি বা বাউন্স পাওয়া যাবে, তা খেলা শুরু না হওয়া পর্যন্ত বোঝা কঠিন।

IND vs NZ 2nd Test: ২য় টেস্টে খেলবেন সিরাজ? মুখ খুললেন ভারতের বোলিং কোচ মর্কেল!
সিরাজImage Credit source: Getty Images

|

Nov 26, 2026 | 6:03 PM

ক্রাইস্টচার্চ: আগামীকাল থেকে শুরু ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। সেই টেস্টে কি সুযোগ পাবেন মহম্মদ সিরাজ? প্রথম টেস্টের প্রথম একাদশে জায়গা হয়নি সিরাজের। এবার দ্বিতীয় টেস্টের আগে তাঁকে নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল। নেটে ভাল বল করলেও দলের কম্বিনেশনের কথা মাথায় রেখে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে, জানিয়ে দিলেন তিনি। ফলে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট ম্যাচেও সিরাজ সুযোগ পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকছেই।

প্রথম টেস্টে সিরাজকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল। তবে মর্কেলের দাবি, যেতে যথেষ্ট ভাল বল করছেন হায়দরাবাদের এই পেসার। তাঁর মতে, সিরাজ বিশ্বমানের পেসার। কিন্তু দলের ভারসাম্য এই মুহূর্তে বজায় রাখা জরুরি। তাই নির্বাচন নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। দ্বিতীয় টেস্টের আগে ভারতের বোলিং পরিকল্পনা নিয়েও মুখ খুলেছেন মর্কেল। তাঁর মতে, নিউজিল্যান্ডের পরিবেশ ও পিচে নতুন বলের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে কোকাবুরা বলে প্রথমদিকের ওভারগুলিতে উইকেট তুলে নেওয়ার দিকে বাড়তি নজর দিতে হবে ভারতীয় পেসারদের।

দ্বিতীয় টেস্টের আগে ভারতের বোলিং আক্রমণ নিয়েও মুখ খুলেছেন মর্কেল। তাঁর মতে, নিউজিল্যান্ডের পরিবেশ ও পিচে নতুন বলের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। শুধু পিচের সবুজ রং দেখে কোনও সিদ্ধান্ত নিতে রাজি নয় ভারতীয় বোলিং কোচ। তাঁর মতে, উইকেট দেখলে সবুজ হলেও বাস্তবে কতটা গতি বা বাউন্স পাওয়া যাবে, তা খেলা শুরু না হওয়া পর্যন্ত বোঝা কঠিন। তবে এসবের মধ্যে তরুণ পেসার অংশুল কম্বোজকে আলাদা করে কাঠগড়ায় দাঁড় করতে নারাজ মর্কেল। তিনি বলছেন, সামগ্রিক সম্পূর্ণ ব্যর্থতার দায় একা তরুণ এই পেসারের উপর চাপানো উচিত নয়। দলের প্রত্যেক বোলারকেই পরিস্থিতি অনুযায়ী আরও ভাল পারফর্ম করতে হবে।

তবে সিরাজ না খেললেও ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছেন গুরনুর ব্রার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক ওডিআই সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছেন এই তরুণ পেসার। সিরিজে ৯টি উইকেট পেয়েছেন তিনি। তাই শোনা যাচ্ছে,আগামীকাল গুরনুরকে ভারতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে। সব মিলিয়ে ২য় টেস্টের আগে ভারতের সামনে একাধিক প্রশ্ন।

Loading...
Unable to load recommendations.
Follow Us