AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রিলিজ হবে না ‘লর্ড অফ দ্য রিংস’- এর গেম, জানিয়ে দিল অ্যামাজন গেম স্টুডিও

অ্যামাজনের গেম স্টুডিওতে এই গেম তৈরি করা হচ্ছিল। অ্যামাজনকে এই গেম নির্মাণে সাহায্য করেছিল চিনের Leyou Technologies Holdings।

রিলিজ হবে না 'লর্ড অফ দ্য রিংস'- এর গেম, জানিয়ে দিল অ্যামাজন গেম স্টুডিও
ব্লুমবার্গের রিপোর্টেই শনিবার এই তথ্য প্রকাশ্যে এসেছিল।
| Updated on: Apr 18, 2021 | 9:05 PM
Share

সিনেমার পর্দায় জনপ্রিয় ছবি ‘লর্ড অফ দ্য রিংস’। এই ফ্যান্টাসি সিরিজের উপর ভিত্তি করেই গেম লঞ্চ করার কথা ছিল অ্যামাজনের। ২০১৯ সালে সেই ঘোষণাও হয়ে গিয়েছিল। কিন্তু প্রায় বছর দুই পর সেই গেম রিলিজ বাতিল করে দিয়েছে Amazon.com Inc। অ্যামাজনের গেম স্টুডিওতে এই গেম তৈরি করা হচ্ছিল। অ্যামাজনকে এই গেম নির্মাণে সাহায্য করেছিল চিনের Leyou Technologies Holdings। গত ডিসেম্বর মাস থেকে চিনের টেক জায়ান্ট Tencent Holdings- এর অধীনে রয়েছে এই সংস্থা।

কিন্তু কী এমন ঘটল যে গেমের নির্মাণ এবং রিলিজ বাতিল হয়ে গেল?

সূত্রের খবর অ্যামাজন এবং Tencent- এর মধ্যে কোনও সমস্যা হওয়ায় তাদের চুক্তি ভঙ্গ হয়েছে। আর তার জেরেই বাতিল হয়েছে এই গেমের রিলিজ। ব্লুমবার্গের রিপোর্টেই শনিবার এই তথ্য প্রকাশ্যে এসেছিল। ওই রিপোর্ট থেকে জানা গিয়েছে, অ্যামাজনের তরফে এক মুখপাত্র জানিয়েছেন, Tencent- এর সঙ্গে সমস্যার কারণেই অ্যামাজন এই গেম লঞ্চ করতে পারবে না। রয়টার্সে ইমেল করে এমনটাই জানিয়েছেন ওই মহিলা মুখপাত্র। তিনি আরও জানিয়েছেন, ‘লর্ড অফ দ্য রিংস’ গেমের জন্য যে টিম কাজ করছিল, তাঁদের অন্যান্য গেম নির্মাণের কাজে পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন- Resident Evil 4: এই গেমের ভার্চুয়াল রিমেক লঞ্চ হতে চলেছে Oculus Quest 2 হেডসেটের জন্য

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে অ্যামাজন গেম স্টুডিও তৈরি হওয়ার পর থেকেই সফলভাবে ভিডিয়ো গেম রিলিজের ক্ষেত্রে স্ট্রাগল করতে হয়েছে এই সংস্থাকে। এবার মাঝপথে ‘লর্ড অফ দ্য রিংস’ গেম বাতিল হয়ে যাওয়ার খবরে আরও একবার ধাক্কা খেল অ্যামাজন গেম স্টুডিও।

Follow Us
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে