AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TVS Ntorq 125-এর Race Edition লঞ্চ হয়ে গেল, লাজবাব লুক ও ফিচার্স

TVS Ntorq 125 Race Edition স্কুটারে রয়েছে LED হেডল্যাম্প এবং DRL, হ্যাজার্ড ল্যাম্পের সঙ্গে ইক্যুইপ করা রয়েছে। ফ্ল্যাগ গ্রাফিক্স রয়েছে ও তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে 'রেস এডিশন' এমব্লেম। TVS-এর রেসিং পেডিগ্রির উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে এই লেটেস্ট রেস এডিশনটি।

TVS Ntorq 125-এর Race Edition লঞ্চ হয়ে গেল, লাজবাব লুক ও ফিচার্স
নতুন স্কুটার নিয়ে এল TVS।
| Edited By: | Updated on: Apr 20, 2023 | 4:24 PM
Share

TVS Motor Company ভারতে একটি চমৎকার স্কুটার নিয়ে হাজির হল। সেই স্কুটার আসলে ভারতে অত্যন্ত জনপ্রিয়। সম্প্রতি তার একটি Race Edition নিয়ে আসা হয়েছে। স্কুটারের নাম TVS Ntorq 125 Race Edition। এই স্কুটারে রয়েছে LED হেডল্যাম্প এবং DRL, হ্যাজার্ড ল্যাম্পের সঙ্গে ইক্যুইপ করা রয়েছে। ফ্ল্যাগ গ্রাফিক্স রয়েছে ও তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ‘রেস এডিশন’ এমব্লেম। TVS-এর রেসিং পেডিগ্রির উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে এই লেটেস্ট রেস এডিশনটি। তবে এই Ntorq 125 Race Editionটি আপাতত ফিলিপাইন্সের মার্কেটের জন্য।

এই স্কুটারে দেওয়া হয়েছে TVS SmartXonnect প্রযুক্তি। এ এক এমনই প্রযুক্তি, যা রাইডারকে স্মার্টফোনের সঙ্গে স্কুটারটিকে কানেক্ট করতে দেয়। পাশাপাশি একাধিক স্মার্ট কানেক্টেড ফিচার্সও আনলক করতে দেয় এই জরুরি ফিচার। আর এই সব ফিচারগুলি আপনি অ্যাক্সেস করতে পারবেন অ্যাডভান্সড ফুলি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের সাহায্যে। মোট 60টি ফিচার ব্যবহার করতে পারবেন আপনি। তিনটি কালার অপশন রয়েছে এই স্কুটারের- ম্যাট ব্ল্যাক, মেটালিক ব্ল্যাক এবং মেটালিক রেড।

TVS Ntorq 125 হল ভারতের প্রথম ব্লুটুথ কানেক্টেড স্কুটার। পারফরম্যান্স, স্টাইল এবং প্রযুক্তি এই তিনটি মূল পিলারের উপরে ভিত্তি করে তৈরি হয়েছে স্কুটারটি। TVS Connect নামক একটি এক্সক্লুসিভ অ্যাপ্লিকেশনের সঙ্গে স্কুটারটি পেয়ার করা রয়েছে। অন্য দিকে রেস এডিশনের চালকরা বিশেষ রেস-অনুপ্রাণিত ইউজার ইন্টারফেস অ্যাক্সেস করতে পারবেন।

এই স্কুটারের পাওয়ারের জন্য রয়েছে 124.8cc সিঙ্গেল সিলিন্ডার, 4-স্ট্রোক, 3-ভালভ, এয়ার কুলড SOHC, ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন, যা সর্বাধিক 9.25hp সর্বাধিক পাওয়ার এবং 10.5Nm পিক টর্ক জেনারেট করতে পারবেন। এঅ রেস এডিশনটি 90kmph সর্বাধিক স্পিড দিতে পারে এবং মাত্র 9.1 সেকেন্ডের মধ্যে 0-60kmph স্পিডে অ্যাক্সিলারেট করতে পারবে।

Follow Us