AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vespa-র জাস্টিন বিবার এডিশনের স্কুটার লঞ্চ হল ভারতে, দাম 6.45 লাখ টাকা

এই Justin Bieber X Vespa কালেকশনে রয়েছে ফুল LED লাইট এবং 12 ইঞ্চির অ্যালয় হুইল। গাড়িটির প্রতিটি প্রান্তে অনন্য টাচ দিয়ে তার লুক অনবদ্য করেছেন জনপ্রিয় গায়ক। দেশের বাজারে Vespa Justin Bieber Edition এর দাম শুরু হচ্ছে 6,45,690 টাকা (এক্স-শোরুম)।

Vespa-র জাস্টিন বিবার এডিশনের স্কুটার লঞ্চ হল ভারতে, দাম 6.45 লাখ টাকা
এসে গেল ভেসপার জাস্টিন বিবার এডিশন।
| Edited By: | Updated on: Aug 21, 2023 | 8:41 PM
Share

আইকনিক ব্র্যান্ড Vespa-র সঙ্গে জুটি বাঁধলেন কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার। তৈরি করলেন Vespa-র একটি লিমিটেড এডিশনের স্কুটার, যা দেখতে অসাধারণ। বাইকের নাম Justin Bieber X Vespa কালেকশন। বিবারের মস্তিষ্কপ্রসূত ডিজ়াইন দেওয়া হয়েছে স্কুটারের এক্সটিরিয়ারে। তার ম্যাচিং হেলমেট, রিমস, স্যাডেল, গ্রিপ এবং লোগোর মতো একাধিক অ্যাক্সেসারিতেও ডিজ়াইনটি যোগ করা হয়েছে।

এই Justin Bieber X Vespa কালেকশনে রয়েছে ফুল LED লাইট এবং 12 ইঞ্চির অ্যালয় হুইল। গাড়িটির প্রতিটি প্রান্তে অনন্য টাচ দিয়ে তার লুক অনবদ্য করেছেন জনপ্রিয় গায়ক। দেশের বাজারে Vespa Justin Bieber Edition এর দাম শুরু হচ্ছে 6,45,690 টাকা (এক্স-শোরুম)।

এই স্কুটারে এখন 200mm ফ্রন্ট ডিস্ক ব্রেক, 140mm রিয়ার ড্রাম ব্রেক এবং সিঙ্গেল-চ্যানেল এবং সিঙ্গেল-চ্যানেল ABS দেওয়া হয়েছ অতিরিক্ত সুরক্ষার জন্য। TFT ড্যাশবোর্ড রয়েছে, যাতে ব্লুটুথ কানেক্টিভিটি এবং অ্যাপ কম্প্যাটিবিলিটি যোগ করা হয়েছে। একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, স্কুটারটি সামগ্রিক অ্যাসেম্বলড্ ইউনিট হিসেবে ইম্পোর্ট করা হবে। বিশেষ এডিশনের মানের সঙ্গে যাতে কোনও আপস করতে না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Vespa এই স্কুটার মোট তিনটি ভ্যারিয়েন্টে অফার করছে। Piaggio India এ দেশে স্কুটারের 150cc মডেলটি বিক্রি করবে। ভারতীয় ভ্যারিয়েন্ট ইঞ্জিনটিতে রয়েছে একটি সিঙ্গেল সিলিন্ডার মিল, যা 12.5 bhp এবং 12.4 Nm টর্ক প্রোডিউস করতে পারে।

এই স্কুটার লঞ্চ করে জাস্টিন বিবার বলছেন, “অন্যদের অনুপ্রাণিত করতে পারে এমন কিছু তৈরি করার ক্ষমতা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সব সময় নতুন কিছু তৈরি করা আমাদের কাছে খুবই উত্তেজনার। আমি এমন কিছু ব্র্যান্ডের সঙ্গে সর্বদা সংযুক্ত হতে চেয়েছি, যেখানে আমারও আলাদা করে কিছু অবদান থাকবে।”

এই স্কুটারের প্রেমে পড়ার ব্যাপারে জনপ্রিয় গায়ক আরও যোগ করে বললেন, “Vespa স্কুটারটিকে দেখা মাত্রই আমি তার প্রেমে পড়ে যাই। দেখার পরেই মনে হয়েছিল, আমি এরকম একটা স্কুটারে চড়তে চাই, চালাতে চাই। আর যখন আমি কিছু ডিজাইন করছি, তখন আমার মাথায় একটাই বিষয় ঘোরাফেরা করে, যা করছি তা কি সত্যিই অনন্য হচ্ছে? তার লুক কি অন্যরকম হচ্ছে? এটা কি ট্রেন্ডসেটিং কিছু?”

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত