AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আসছে কল অফ ডিউটি মোবাইলের সিজন ৩, আগামী ১৭ এপ্রিল ‘রোল আউট’, দেখুন গেমের ট্রেলর

এই গেমে যুক্ত হয়েছে নতুন ওয়েসিস এবং কোস্টাল ম্যাপ। ওয়েসিস ম্যাপ অবশ্য এর আগে Call of Duty: Modern Warfare 3- তেও ছিল। এটি একটি মাঝারি সাইজের ম্যাপ। তবে কোস্টাল ম্যাপ একেবারেই নতুন। সমুদ্রের পাশে একটি শহরকে দেখানো হয়েছে এই ম্যাপে।

আসছে কল অফ ডিউটি মোবাইলের সিজন ৩, আগামী ১৭ এপ্রিল 'রোল আউট', দেখুন গেমের ট্রেলর
কল অফ ডিউটির তৃতীয় সিজনে রয়েছে নতুন দু'টি গেম মোড। Swords & Stones এবং Night মোড।
| Updated on: Apr 14, 2021 | 7:42 PM
Share

কল অফ ডিউটির মোবাইল ভার্সানে সিজন ৩ যে আসছে সে খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার গেম কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে জানিয়েছেন, আগামী ১৭ এপ্রিল ‘রোল আউট’ হবে কল অফ ডিউটির ‘Tokyo Escape’। নতুন গেম মানেই নতুন আপডেট। আর গেমের নাম যখন কল অফ ডিউটি তখন আধুনিক প্রযুক্তির পাশাপাশি গেমে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র। সেই সঙ্গে রয়েছে আপডেট হওয়া মাল্টিপ্লেয়ার ম্যাপ, নতুন গেম মোড। এছাড়াও এই গেমের প্রতি পদে রয়েছে চ্যালেঞ্জ।

ইতিমধ্যেই গেমের ট্রেলর রিলিজ হয়েছে। সেখানেই দেখা গিয়েছে এইসব ঝলক।

The Tokyo Escape Battle Pass- এ রয়েছে ৫০টি নতুন ব্র্যান্ডের টায়ার। গেমের এইসব টায়ার সবকটিই ফ্রি কিন্তু প্রিমিয়াম কনটেন্ট। অস্ত্রশস্ত্র, সেটা চালানোর অপারেটর, ব্লুপ্রিন্ট, কলিং কার্ড, সিওডি (কল অফ ডিউটি) পয়েন্ট ও আরও অনেক ফিচার। গেমের বিভিন্ন ধাপে জিতে আপনি যত এগোবেন, সেই মতোই আপনি বিভিন্ন কার্ড সঞ্চয় করে জমাতে পারবেন। তবে এইসবের জন্য একাধিক মোড এবং অসংখ্য চ্যালেঞ্জ ঠিক ভাবে পার হতে হবে আপনাকে।

এই গেমে যুক্ত হয়েছে নতুন ওয়েসিস এবং কোস্টাল ম্যাপ। ওয়েসিস ম্যাপ অবশ্য এর আগে Call of Duty: Modern Warfare 3- তেও ছিল। এটি একটি মাঝারি সাইজের ম্যাপ। তবে কোস্টাল ম্যাপ একেবারেই নতুন। সমুদ্রের পাশে একটি শহরকে দেখানো হয়েছে এই ম্যাপে।

আরও পড়ুন- এসারের নতুন গেমিং ল্যাপটপ লঞ্চ হয়েছে ভারতে, জেনে নিন এই ডিভাইসের বিভিন্ন ফিচার এবং দাম

কল অফ ডিউটির তৃতীয় সিজনে রয়েছে নতুন দু’টি গেম মোড। Swords & Stones এবং Night মোড।

দেখুন গেমের ট্রেলর

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী