AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অগাস্টেই কি বন্ধ হয়ে যাচ্ছে Gmail? মুখ খুলল গুগল

Google On Gmail: সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে। তাতে বলা হচ্ছে, চলতি বছরের অগাস্ট মাসে জিমেইল বন্ধ করে দেবে Google। আর এই পোস্টটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ করা হয়েছিল, যা আগে টুইটার নামে পরিচিত ছিল। এই পোস্ট ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছিল।

অগাস্টেই কি বন্ধ হয়ে যাচ্ছে Gmail? মুখ খুলল গুগল
| Updated on: Feb 24, 2024 | 5:03 PM
Share

অনেকেই জিমেল অফিসের কাজে ব্যবহার করে থাকেন। অফিসিয়াল মেইল ছাড়াও বিভিন্ন সরকারি, বেসরকারি পরিষেবা পেতে এটি ব্যবহার করা হয়। আর সেই অ্যাপই যদি হঠাৎ বন্ধ হয়ে যায়,তাহলে মুশকিলে পড়বে বহু মানুষ। গুগল অতীতে বেশ কয়েকটি অ্যাপ বন্ধ করে দিয়েছে। আর সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে। তাতে বলা হচ্ছে, চলতি বছরের অগাস্ট মাসে জিমেইল বন্ধ করে দেবে Google। আর এই পোস্টটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ করা হয়েছিল, যা আগে টুইটার নামে পরিচিত ছিল। এই পোস্ট ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছিল। তারপর থেকে গুগলের জিমেইল নিয়ে একের পর এক গুজব রটছিল। আর সেই সব কিছুতে বলা হচ্ছিল, জিমেইল পরিষেবা দ্রুত বন্ধ হয়ে যাবে। আগামী 1 অগাস্ট থেকেই আর কেউ ব্যবহার করতে পারবে না এই অ্যাপ। এই ধরনের বেশ কিছু পোস্ট ছড়িয়ে পড়তে শুরু করে X প্ল্যাটফর্মে।

সেই সব জল্পনার অবসান করল গুগল। এবার Google সেই পোস্টটিকে ভুল প্রমানিত করে একটি পোস্ট করল। তাতে জানানো হয়েছে, Google কোনওভাবেই Gmail-কে বন্ধ করছে না। অর্থাৎ গুগল স্পষ্ট করে জানিয়েছে যে, তারা জনপ্রিয় ইমেল পরিষেবা জিমেইল বন্ধ করছে না। গুগলের তরফেও X-এ একটি পোস্ট করা হয়েছে। তাতে টেক জায়ান্ট কোম্পানিটি লিখেছে, ‘ইজ হিয়ার টু স্টে’। অর্থাৎ গুগল থাকার জন্যই এখানে এসেছে। আর এই পোস্টেই স্পষ্ট যে, গুগল বন্ধ হচ্ছে না।

তাহলে হঠাৎ এমন গুজব কেন রটল?

এর কারণ হল Google-এর একটি নির্দিষ্ট ফিচার বন্ধ হয়ে যেতে চলেছে। তা হল HTML ভিউ ফিচার। গত বছর অর্থাৎ 2023 সালের সেপ্টেম্বর মাসেই এই নিয়ে ঘোষণা করেছিল গুগল। বলা হয়েছিল, এই ফিচারটি 2024 সালের জানুয়ারি মাস থেকে বন্ধ করা হবে। কিন্তু তার আগেই Gmail-কে কেন্দ্র করে এমন ভুয়ো খরচ চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করল। তবে এখন আর চিন্তার কোনও কারণ নেই। Gmail বন্ধ হচ্ছে না।

Follow Us