Google Search Mistake: বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, ভুলেও গুগলে সার্চ করবেন না এসব জিনিস

Google Using Tips: প্রতিদিন প্রতিমুহূর্তে অসংখ্যবার Google ব্যবহার করেন। কিন্তু এমন কিছু বিষয়ে সার্চ করে বসেন না তো, যা আপনাকে বিপদে ফেলবে? আপনি যদি ছোটখাটো যে কোনও বিষয়ে সার্চ করতে গুগলের সাহায্য নেন, তাহলে আপনাকে আজ থেকেই সতর্ক হতে হবে।

Google Search Mistake: বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, ভুলেও গুগলে সার্চ করবেন না এসব জিনিস

| Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 14, 2023 | 11:11 AM

অজানা জিনিস জেনে যেতে কয়েক সেকেন্ডের প্রয়োজন হয়। ফোনে যতক্ষণ শুধু Google খুলতে সময় লাগে। ব্যাস একবার ঢুঁ মারলেই অজানা জিনিস হাতের মুঠোয়। আর এই জানতে গিয়েই বহু মানুষ প্রতিদিন প্রতিমুহূর্তে অসংখ্যবার Google ব্যবহার করেন। কিন্তু এমন কিছু বিষয়ে সার্চ করে বসেন না তো, যা আপনাকে বিপদে ফেলবে? আপনি যদি ছোটখাটো যে কোনও বিষয়ে সার্চ করতে গুগলের সাহায্য নেন, তাহলে আপনাকে আজ থেকেই সতর্ক হতে হবে। আপনাকে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানানো হবে, যা জানার পর আপনিও পরের বার গুগল সার্চ ব্যবহার করার আগে বহু বার ভাববেন। এমনকি কিছু কিছু বিষয় আছে, যা সার্চ করলে আপনাকে জেলেও যেতে হতে পারে।

ভুল করেও এসব জিনিস Google-এ সার্চ করবেন না:

আপনি যদি গুগল সার্চের সাহায্যে ইন্টারনেটে বোমা তৈরির পদ্ধতি সার্চ করেন, তবে আপনি সমস্যায় পড়তে পারেন। এই ধরনের যে কোনও কিছু আপনি যখনই সার্চ করবেন তখনই আপনার অ্যাকাউন্টটি নিরাপত্তা সংস্থার স্বার্থে ব্লক করে দেওয়া হবে। এমনকি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে।

চলচ্চিত্র পাইরেসি বা ফিল্ম পাইরেসি:

ফিল্ম পাইরেসি একটি অপরাধ, আপনি যদি গুগল সার্চে পাইরেসি সম্পর্কিত যে কোনও কিছু সার্চ করেন, তবে আপনি সমস্যায় পড়তে পারেন। ফিল্ম পাইরেসি ভারতে বেআইনি, তাই Google-এ এইরকম কিছু সার্চ করলে আপনাকে অনেক টাকা খরচও করতে হতে পারে। আপনাকে জেল বা জরিমানা দিতে হতে পারে।

এই দু’টি বিষয় ছাড়াও আরও অনেক জিনিস রয়েছে, যা আপনি Google-এ সার্চ করতে পারবেন না। এতে আপনাকে জেলেও যেতে হতে পারে। আপনার মনে হতে পারে, সেই সব বিষয়ে জানতে আপনাকে তো Google-এই লিখতে হবে। তবে Google এই ধরনের বিষয়ের উপর পদক্ষেপ নেয়। তাই সার্চ করা যা না।

Follow Us