বেশি শীত পড়লেই বিগড়ে যায় গাড়ি, রবিবার ছুটির দিনে নিজেই চেক করুন এসব পার্টস
Car Care: শীত পড়তেই আপনার সাধের গাড়িকে ভাল রাখতে বিশেষ কিছু দিকে নজর দিন। নাহলে শীত বাড়ার সঙ্গে সঙ্গে গাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে শুরু করে। তখন টাকা খরচ করা ছাড়া আর কোনও উপায় থাকে না। তাই আগে থেকেই সাবধান হওয়া ভাল। জেনে নিন শীত পড়তেই কোন কোন দিকে নজর দেবেন।

দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে। রাস্তায় বেরলেই জমে যাচ্ছে শরীর। আর তারপরে যদি সাধের গাড়িটি নিয়ে প্রতিদিন বেরোন, তাহলে তার কী অবস্থা হচ্ছে বলুন তো। নিজের যত্ন নিতে ভুলছেন না। কিন্তু গাড়িটির যত্ন কীভাবে নেবেন, তা বুঝতে পারছেন না। ঝক্কির কাজ ভেবে এড়িয়ে যাচ্ছেন। অথচ শীতে গাড়ির বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। শীত পড়তেই আপনার সাধের গাড়িকে ভাল রাখতে বিশেষ কিছু দিকে নজর দিন। নাহলে শীত বাড়ার সঙ্গে সঙ্গে গাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে শুরু করে। তখন টাকা খরচ করা ছাড়া আর কোনও উপায় থাকে না। তাই আগে থেকেই সাবধান হওয়া ভাল। জেনে নিন শীত পড়তেই কোন কোন দিকে নজর দেবেন।
এসব দিকে নজর দিন…
ব্যাটারি চেকআপ- কম তাপমাত্রায় গাড়ির ব্যাটারির উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। অতএব, সবার আগে আপনার গাড়ির ব্যাটারির দিকে নজর দিন। গাড়ি স্টার্ট করতে বেশি সময় লাগছে কি না, তা দেখে নিন।
ইঞ্জিন অয়েল- আরেকটি জিনিস যা আপনার গাড়ি চালাতে সাহায্য করে তা হল ইঞ্জিন তেল। শুধুমাত্র এর সাহায্যে গাড়িটি ভাল পারফরম্যান্স দেয়। এটি পুরানো হলে পাল্টে নিন। এর পরিমাণও ভাল করে পরীক্ষা করুন। যদি কমে আসে, তাহলে টপ আপ করে নিন।
টায়ারের চাপ- শীতকালে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে টায়ারের চাপও বাড়তে বা কমতে পারে। এটা চেক করা উচিত। টায়ারের চাপ ঠিক থাকলে ভাল মাইলেজের পাশাপাশি টায়ারগুলোও অনেক দিন পর্যন্ত ভাল থাকে।
হেডলাইট দেখুন- শীতকালে যেহেতু রাস্তায় কুয়াশা থাকে, তাই অনেকে আলাদা করে ফগ লাইট লাগিয়ে নেন। কিন্তু যদি হেডলাইট খারাপ থাকে, তাহলে তা ঠিক করে নিন।
ওয়াইপার/উইন্ডশিল্ড- এই দুটিই শীতকালে খুবই উপযোগী, যা কুয়াশার সময় গাড়ি চালাতে সাহায্য করে। তাই তা খারাপ থাকলে ঠিক করে নেওয়া প্রয়োজন।
