AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফোনের দুটো সিম, সেই দুটো নম্বর থেকে একটাই WhatsApp ব্যবহার করবেন কীভাবে?

Same WhatsApp On Two Numbers: এই ফিচারটি রোলআউট হওয়ার ফলে এক ফোন থেকে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানোর কাজটা অনেক ব্যবহারকারীর জন্যই সহজ হয়ে গেল। দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মানেই দুটো ভিন্ন ফোন নম্বর ব্যবহার করার সুবিধা। কীভাবে আপনি একটা WhatsApp অ্যাপ থেকে দুটি মোবাইল নম্বর ব্যবহার করবেন, সেই পদ্ধতি জেনে নেওয়া যাক।

ফোনের দুটো সিম, সেই দুটো নম্বর থেকে একটাই WhatsApp ব্যবহার করবেন কীভাবে?
ফোন একটাই, হোয়াটসঅ্যাপ চলবে দুটো ভিন্ন নম্বর থেকে।
| Edited By: | Updated on: Oct 21, 2023 | 7:28 PM
Share

বিগত কয়েক মাসে WhatsApp তার ব্যবহারকারীদের জন্য একাধিক জরুরি ফিচার রোলআউট করেছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা সুমধুর করতে এই ফিচারগুলি এক-এক করে রোলআউট করেছে এই মুহূর্তের সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। চ্যাট লক, HD ছবি পাঠানোর অপশন, মেসেজের জন্য নতুন এডিট অপশন, স্ক্রিন শেয়ারিং-সহ একাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে তালিকায়। এই সব ফিচারগুলিই দীর্ঘ প্রতীক্ষিত এবং ব্যবহারকারীদের জীবন আরও সহজ করে দিয়েছে। এখন WhatsApp তার ব্যবহারকারীদের হাতে নতুন ক্ষমতা তুলে দিল, যার দ্বারা তাঁরা একটাই ফোনে, একটাই হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

মেটা সিইও মার্ক জ়াকারবার্গ খোদ নিজেই এই নতুন হোয়াটসঅ্যাপ ফিচারের ঘোষণা করেছেন। এর আগে প্রয়োজনার্থে ব্যবহারকারীদের একটা ডিভাইস থেকে দুটো ভিন্ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে ডুয়াল বা ক্লোন ফিচারের শরণাপন্ন হতে হত। এখন এই ফিচারটি রোলআউট হওয়ার ফলে এক ফোন থেকে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানোর কাজটা অনেক ব্যবহারকারীর জন্যই সহজ হয়ে গেল। দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মানেই দুটো ভিন্ন ফোন নম্বর ব্যবহার করার সুবিধা। কীভাবে আপনি একটা WhatsApp অ্যাপ থেকে দুটি মোবাইল নম্বর ব্যবহার করবেন, সেই পদ্ধতি জেনে নেওয়া যাক।

দুটো ফোন নম্বরে একটাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে ব্যবহার করবেন?

একই অ্যাপে আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেট করার কাজটি খুবই সহজ। তার জন্য আপনার দরকার একটি দ্বিতীয় ফোন নম্বর এবং আর একটি সিম কার্ড অথবা এমন একটা ডিভাইস, যা মাল্টি-সিম বা eSIM প্রযুক্তি সাপোর্ট করে। পরবর্তী ধাপগুলি হল –

1) হোয়াটসঅ্যাপ সেটিংসে চলে যান। আপনার নামের পাশে যে অ্যারোটি দেখতে পাচ্ছেন, সেখানে ট্যাপ করুন।

2) এরপরে আপনাকে ‘অ্যাড অ্যাকাউন্ট’টি বেছে নিতে হবে। এখান থেকেই আপনি দ্বিতীয় অ্যাকাউন্টের সেটআপ প্রক্রিয়াটি শুরু করতে পারবেন।

খুব সম্প্রতি এই ফিচারের ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ। সব ফোনেই যে এই ফিচার এখনই পৌঁছে যাবে, তেমনটা নয়। সব ফোনে ফিচারটি ব্যবহার করতে আর কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। জানা গিয়েছে, অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতেই ফিচারটি সব ফোনে পৌঁছে যাবে। বিটা পরীক্ষকরা এই মুহূর্তে ফিচারটির পরীক্ষা করছেন। যদিও iOS ডিভাইস থেকে ফিচারটি ব্যবহার করা যাবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

Follow Us