বাথরুমের গিজ়ার টানা 12 ঘণ্টা অন রাখা যায়? রাখলে কী কী হতে পারে দেখেই নিন
Geyser Safety Tips: অনেক সময় এমন হয় যে আপনি অফিসে যান, তারপরে মনে পরে আপনার বাড়ির গিজ়ারটি চলছে। আর অফিস ছুটির পরে বাড়ি এসে সেই গিজ়ার বন্ধ করা ছাড়া আর কোনও উপায় থাকে না। ফলে 12 ঘণ্টা গিজ়ার চালু থাকে। কিন্তু এতে কি আদৌ কোনও সমস্যা হয়, নাকি এমন করে নিজেই নিজের বিপদ ডেকে আনছেন?

এই প্রচণ্ড ঠান্ডায় গিজ়ার বা ওয়াটার হিটার ছাড়া চলা দায় হয়ে গিয়েছে। রান্নাঘরের যে কোনও কাজ হোক বা স্নান করা, কোনও কিছুই করা যাচ্ছে না গরম জল ছাড়া। ফলে দিনের বেশিরভাগ সময়ই আপনার বাড়ির গিজ়ারটিকে চালিয়ে রেখেছেন। অনেক সময় এমন হয় যে আপনি অফিসে যান, তারপরে মনে পরে আপনার বাড়ির গিজ়ারটি চলছে। আর অফিস ছুটির পরে বাড়ি এসে সেই গিজ়ার বন্ধ করা ছাড়া আর কোনও উপায় থাকে না। ফলে 12 ঘণ্টা গিজ়ার চালু থাকে। কিন্তু এতে কি আদৌ কোনও সমস্যা হয়, নাকি এমন করে নিজেই নিজের বিপদ ডেকে আনছেন?
বিশেষজ্ঞদের মতে, 5 ঘন্টার বেশি গিজ়ার চালু রাখা উচিত নয়। যদি গিজ়ারটি বহু ঘণ্টার জন্য চালিয়ে রেখে দেওয়া হয়, তবে থার্মোস্ট্যাট কাজ জলকে প্রচুর পরিমানে গরম করে দিতে পারে। ফলে গিজ়ারটি গরম হয়ে বাস্ট করতে পারে। এতে গিজ়ার আর কোনওভাবেই কাজ করবে না। তবে আজকাল অনেক গিজ়ারেই অটোমেটিক থার্মোস্ট্যাট অফ-এর অপশন দেওয়া থাকে। অর্থাৎ জল গরম হয়ে গেলে তা নিজে থেকেই কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে আপনার গিজ়ারে সেই ফিচার রয়েছে কি না।
বিদ্যুৎ খরচ বাড়বে: গিজ়ার এমন একটি যন্ত্র, যা প্রচুর বিদ্যুৎ খরচ করে। এমন অবস্থায় বেশিক্ষণ রেখে দিলে তা বিদ্যুৎ খরচ বেড়ে যাবে।
অত্যধিক গরম হওয়া: গিজ়ার অনেক ঘণ্টা চালিয়ে রেখে দিলে এটি অতিরিক্ত গরম হয়ে গিয়ে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। যদি গিজারটি 12 ঘন্টা চালু রাখা হয় তবে আপনি হয়তো সব সময় গরম জল পাবেন। কিন্তু, এতে বিদ্যুতের বিলও বাড়বে এবং এর সঙ্গে নানান বিপদ ডেকে আনবেন। তাই চেষ্টা করবেন একবার জল গরম করে নিয়ে তারপরে তা বন্ধ করেই ব্যবহার করতে।
