AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অ্যান্ড্রয়েড 14 ভার্সন দিয়ে নয়া স্মার্টফোন আনছে iQOO, ফিচার দেখলেই অর্ডার করবেন

iQOO Neo 9 Pro Feature: এই স্মার্টফোনটি ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে। সেখানে এর 12/256GB ভ্যারিয়েন্টের দাম 2,299 Yuan। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 22,600 টাকা। তবে সেই থেকেই অনুমান করা যাচ্ছে, ভারতে এই ফোনের দাম 20 থেকে 25,000 টাকার মধ্যে হতে পারে।

অ্যান্ড্রয়েড 14 ভার্সন দিয়ে নয়া স্মার্টফোন আনছে iQOO, ফিচার দেখলেই অর্ডার করবেন
| Updated on: Jan 16, 2024 | 7:32 PM
Share

নতুন বছরের শুরু থেকে একের পর এক স্মার্টফোন বাজারে আসছে। এবার ভারতে iQOO একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, তা হল iQOO Neo 9 Pro। কোম্পানি তাদের ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল ফোনের লঞ্চের তারিখ শেয়ার করেছে। এই ফোনটি ভারতে কবে লঞ্চ হবে, সেই তারিখ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর আপনি এতে কী কী ফিচার ও স্পেসিফিকেশন পাবেন, তা জেনে নিন।

দাম কত হতে পারে?

চিনা স্মার্টফোন ব্র্যান্ড iQOO চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতে iQOO neo 9 Pro স্মার্টফোন লঞ্চ করবে। এই স্মার্টফোনটি 22 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে এবং এতে আপনি ডুয়াল ক্যামেরা সেটআপ এবং ডুয়াল টোন কালার ডিজাইন পাবেন। এই স্মার্টফোনটি ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে। সেখানে এর 12/256GB ভ্যারিয়েন্টের দাম 2,299 Yuan। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 22,600 টাকা। তবে সেই থেকেই অনুমান করা যাচ্ছে, ভারতে এই ফোনের দাম 20 থেকে 25,000 টাকার মধ্যে হতে পারে। তবে টিপস্টার যোগেশ ব্রারের মতে, ভারতে, iQOO Neo 9 Pro-এর দাম প্রায় 40,000 টাকা হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে দেশে চালু হলে দামের সঠিক তথ্য জানা যাবে।

কী কী ফিচার আছে?

স্মার্টফোনটিতে আপনি 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.78 ইঞ্চি ডিসপ্লে পাবেন। ফটোগ্রাফির জন্য, ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে যাতে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। iQOO Neo 9 Pro ভারতে Android 14 এবং Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর সহ লঞ্চ হবে। কোম্পানিটি তাদের ওয়েবসাইটে এই প্রসেসর সম্পর্কে জানিয়েছে। তবে এই ফোনের দাম কত হবে, সেই সম্পর্কে কোনও তথ্য দেয়নি।

মোবাইল ফোনে 120 ওয়াট ফাস্ট চার্জিং সহ 5160 mAh ব্যাটারি থাকবে। এছাড়া এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে। ওয়েবসাইটে এই ফোনের একটি ছবিও প্রকাশ করেছে কোম্পানিটি।

Follow Us