AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাত্র 148 টাকার রিচার্জ করুন, ফ্রিতে দিনভর সিনেমা-সিরিজ দেখুন OTT অ্যাপে

Cheapest Recharge Plan: আপনার ফোনে যদি এই সংস্থার সিম থাকে, তাহলে আর আলাদা করে OTT অ্যাপের সাবস্ক্রিপশনে টাকা খরচ করতে হবে না। দেখে নেওয়া যাক কোন কোন প্ল্যানে আপনি এই সুবিধা পাবেন। আর তার জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে।

মাত্র 148 টাকার রিচার্জ করুন, ফ্রিতে দিনভর সিনেমা-সিরিজ দেখুন OTT অ্যাপে
| Updated on: Feb 02, 2024 | 8:45 PM
Share

Jio-র এমন কিছ সস্তার প্ল্যান রয়েছে, যাতে অনেক কম দামে OTT অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায়। অর্থাৎ আপনার ফোনে যদি Jio-র সিম থাকে, তাহলে আর আলাদা করে OTT অ্যাপের সাবস্ক্রিপশনে টাকা খরচ করতে হবে না। দেখে নেওয়া যাক কোন কোন প্ল্যানে আপনি এই সুবিধা পাবেন। আর তার জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে।

Jio-এর 148 টাকার রিচার্জ প্ল্যান:

আপনি Jio-এর 148 টাকার রিচার্জেও বিভিন্ন সুবিধা পাবেন। এছাড়াও, এই প্ল্যানটি 28 দিন ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে 10GB অতিরিক্ত ডেটা দেওয়া হচ্ছে। প্রাইম ভিডিয়োর পাশাপাশি ডিজনি + হটস্টারের সাবস্ক্রিপশনও পাওয়া যাচ্ছে। প্ল্যানটি 12টি OTT অ্যাপের সুবিধাও অফার করে। এই কারণেই এটিতে বেস্ট সেলিং প্ল্যানের তালিকায় রাখা হয়েছে।

Jio-এর 398 টাকার রিচার্জ প্ল্যানে কী পাবেন?

Jio-এর 398 টাকার প্ল্যানেও একই রকম সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি 28 দিনের বৈধতা পাবেন। অর্থাৎ 398 টাকার রিচার্জ করলে আপনাকে 28 দিন পর্যন্ত আর কোনও রিচার্জ করতে হবে না। এই প্ল্যানটিতে 12টি OTT অ্যাপের সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন। প্ল্যানে 6GB অতিরিক্ত ডেটাও পাওয়া যাচ্ছে।

Jio-এর 1198 টাকার রিচার্জে অনেক সুবিধা…

Jio-এর এই প্ল্যানটিও খুব জনপ্রিয়। এতে আপনাকে 14টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন দেওয়া হবে। এছাড়াও আপনি প্রতিদিন 2GB ডেটা পাবেন, তবে এর বিশেষত্ব হল এতে আনলিমিটেড কলিংয়ের অপশনও দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিদিন 100টি SMS ব্যবহার করতে পারবেন এবং এটি Jio অ্যাপগুলিতে অ্যাক্সেসও দেয়। অতিরিক্ত ডেটার কথা বললে, এতে 18GB ডেটা দেওয়া হয়েছে। এই তিনটি প্ল্যানের মধ্য়ে এটি সবচেয়ে বেশি দামের প্ল্যান।

Follow Us