সস্তার এই দুই JIO প্ল্যান সম্পর্কে অনেকেই জানে না, পরিবারের সকলে ব্যবহার করতে পারে
Jio Postpaid Plans: পোস্টপেড প্ল্যান মানেই তাতে মাসের শেষে লম্বা বিল ধরানো হবে। আসলে কিন্তু তা নয়। Jio-র ঝুলিতে এমন দুটি পোস্টপেড প্ল্যান রয়েছে, যেখানে ব্যবহারকারীদের অতিরিক্ত SIM বা অতিরিক্ত কানেকশন অফার করা হবে। আর সেই সব সিম বা অতিরিক্ত কানেকশনে ব্যবহারকারীদের আনলিমিটেড 5G ডেটা অফার করা হবে। শুধু তাই নয়। Jio-র পোস্টপেড প্ল্যানে OTT বা ওভার দ্য টপ বেনিফিটও অফার করা হয়।

Reliance Jio-র প্রিপেড রিচার্জ প্ল্যান নিয়ে সবসময় চর্চা হয়। অন্তরালে থেকে যায় টেলিকম জায়ান্টের পোস্টপেড প্ল্যানগুলি। অনেকের মনেই একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে, পোস্টপেড প্ল্যান মানেই তাতে মাসের শেষে লম্বা বিল ধরানো হবে। আসলে কিন্তু তা নয়। Jio-র ঝুলিতে এমন দুটি পোস্টপেড প্ল্যান রয়েছে, যেখানে ব্যবহারকারীদের অতিরিক্ত SIM বা অতিরিক্ত কানেকশন অফার করা হবে।
আর সেই সব সিম বা অতিরিক্ত কানেকশনে ব্যবহারকারীদের আনলিমিটেড 5G ডেটা অফার করা হবে। শুধু তাই নয়। Jio-র পোস্টপেড প্ল্যানে OTT বা ওভার দ্য টপ বেনিফিটও অফার করা হয়। এই দুই জিও পোস্টপেড প্ল্যানের খরচ যথাক্রমে 399 টাকা ও 699 টাকা। কী সুবিধা রয়েছে এই প্ল্যান দুটির, দেখে নেওয়া যাক।
Jio 399 টাকার মোবাইল পোস্টপেড প্ল্যান
এই প্ল্যানে ব্যবহারকারীদের মোট 75GB ডেটা অফার করা হবে। রয়েছে আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100টা করে SMS পাঠানোর সুযোগ। তিনটি ফ্যামিলি সিমও দেওয়া হবে এই প্ল্যানের সঙ্গে। তবে এই প্রতিটি অতিরিক্ত সিমের জন্য ব্যবহারকারীদের 99 টাকা করে খরচ করতে হবে। অতিরিক্ত সিমটি ব্যবহারকারীদের প্রতি মাসে 5GB ডেটা দিতে পারবে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে জিওটিভি, জিওসিনেমা এবং জিওক্লাউডের ফ্রি সাবস্ক্রিপশন। এছাড়া প্ল্যানের আনলিমিটেড 5G ডেটা অফারের জন্য MyJio অ্যাপে যেতে হবে ইউজারদের।
Jio 699 টাকার মোবাইল পোস্টপেড প্ল্যান
699 টাকার পোস্টপেড প্ল্যানে Jio তার ব্যবহারকারীদের 100GB ডেটা অফার করছে। আগের প্ল্যানের মতোই থাকছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টা করে SMS সম্পূর্ণ বিনামূল্যে পাঠানোর সুযোগ। এই প্ল্যানের ক্ষেত্রেও তিনটি ফ্যামিলি সিমের জন্য প্রতিটিতে 99 টাকা আলাদা করে খরচ করতে হবে। তার পরিবর্তে মিলবে প্রতি মাসে 5GB করে ডেটা। অতিরিক্ত বেনিফিটের মধ্যে রয়েছে নেটফ্লিক্স, অ্যামাজ়ন প্রাইম ভিডিয়ো, জিওটিভি, জিওসিনেমা এবং জিওক্লাউডের ফ্রি সাবস্ক্রিপশন অফার। ব্যবহারকারীরা আনলিমিটেড 5G ডেটাও পেয়ে যাবেন এই প্ল্যানে।
