
Realme 11x 5G ফোনটি কেনার চিন্তাভাবনা করছেন অনেক দিন ধরেই? এবার সেই ফোন কেনার সবথেকে ভাল সুযোগ এসে গিয়েছে। এক্কেবারে জলের দরে ফোনটা কিনতে পারবেন। Flipkart-এ শুরু হয়েছে Diwali Sale। 2 নভেম্বর থেকে শুরু হয়ে এই সেল চলবে 11 নভেম্বর পর্যন্ত। প্রায় দশ দিনের এই সেলে একাধিক জনপ্রিয় ফোনে থাকছে দুর্দান্ত ডিসকাউন্ট। যে সব ফোন এতদিন পর্যন্ত আপনি কিনতে পারছিলেন না, সেগুলোই এবার আপনি খুবই সস্তায় পেয়ে যাবেন। সেরকমই একটি ফোন হল Realme 11x 5G। যে ফোন অবিশ্বাস্য কম দামে আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন। কত টাকা ছাড় থাকছে এই ফোনে, কেনই বা ফোনটি আপনি ক্রয় করবেন, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।
Realme 11x 5G: ফ্লিপকার্টে কত টাকার ছাড় পাবেন
Realme 11x 5G ফোনটি যখন লঞ্চ করা হয়েছিল, তখন তার দাম ছিল 16,999 টাকা। এখন Flipkart তার দিওয়ালি সেলে 20% ডিসকাউন্ট দিচ্ছে এই রিয়েলমি ফোনের উপরে। ফলে, ফোনের দাম হয়ে যাচ্ছে 16,999 টাকা। ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের উপরে এই অফার পাওয়া যাবে।
এর সঙ্গেই জুড়ে দেওয়া হয়েছে একাধিক ব্যাঙ্কের অফারও। SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই REALME স্মার্টফোনের উপরে 10% ছাড় পেয়ে যাবেন। অফার থাকছে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড ব্যবহারকারীদের জন্যও। এই ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট উভয় কার্ড ব্যবহারকারীই পেয়ে যাবেন 5% ক্যাশব্যাক।
এবারে আসা যাক সবথেকে আকর্ষণীয় অফারে। সেটি হল এক্সচেঞ্জ অফার। আপনার পুরনো ফোনটা বদলে যদি নিজেকে একটা Realme 11x 5G ফোনে আপগ্রেড করে নিতে চান, তাহলে পেয়ে যাবেন 9,450 টাকা পর্যন্ত ছাড়। যদিও এই ছাড়ের অঙ্কটা নির্ভর করছে আপনি কোন ফোন বদলাবেন, তার পরিস্থিতির উপরে। আর সেই ছাড়ের পুরোটা অঙ্কটা যদি পেয়ে যান, তাহলে মাত্র 4,049 টাকায় Realme 11x 5G ফোনটি কিনতে পারবেন।
Realme 11x 5G: কেন এই ফোন কিনবেন
এই রিয়েলমি স্মার্টফোনে রয়েছে 6.72 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসরের সাহায্যে। প্রসেসরটি পেয়ার করা থাকছে 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। ফোনের স্টোরেজ 2TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে একটি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে।
চমৎকার ক্যামেরা সেটআপ রয়েছে হ্যান্ডসেটটিতে। ফোনের পিছনে প্রাইমারি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 64MP সেন্সর, সেকেন্ডারি হিসেবে একটি 2MP ক্যামেরা থাকছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই রিয়েলমি স্মার্টফোনে রয়েছে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। এছাড়া রয়েছে অত্যন্ত শক্তিশালী 5000mAh ব্যাটারি।