AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Redmi 10A Sport এসে গেল ভারতে, 10,999 টাকায় বহু আকর্ষণীয় ফিচার

Redmi 10A Sport Price And Specifications: নতুন বাজেট হ্যান্ডসেট নিয়ে হাজির হল রেডমি। সেই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক প্রসেসর। ফোনটির দাম 10,999 টাকা করা হয়েছে।

Redmi 10A Sport এসে গেল ভারতে, 10,999 টাকায় বহু আকর্ষণীয় ফিচার
বাজেট Redmi 10A Sport এসে গেল ভারতে।
| Edited By: | Updated on: Jul 29, 2022 | 1:27 PM
Share

Redmi 10A Sport ফোনটি ভারতে লঞ্চ হয়ে গেল। 28 জুলাই, বৃহস্পতিবার বাজেট সেগমেন্টে এই এই নতুন রেডমি ফোনটি নিয়ে আসা হয়। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে ফোনটিতে রয়েছে একটি মিডিয়াটেক চিপসেট, একটি IPS ডিসপ্লে, বিশাল একটি ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড 12 সফটওয়্যার।

Redmi 10A Sport ভারতে দাম

Redmi 10A Sport ফোনটি ভারতে একটিই মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। সেই 6GB+128GB মডেলটির দাম ভারতে 10,999 টাকা। এমআই-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজ়ন থেকে ফোনটি ক্রয় করতে পারবেন উপভোক্তারা। তিনটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে – চারকোল ব্ল্যাক, সি ব্লু এবং স্লেট গ্রে।

Redmi 10A Sport স্পেসিফিকেশন, ফিচার

Redmi 10A Sport ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল। এই ডিসপ্লেতেই দেওয়া হয়েছে সেলফি ক্যামেরার জন্য একটি ওয়াটারড্রপ নচ। এই স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং পিক ব্রাইটনেস 400 নিটস।

পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি MediaTek Helio G25 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে ফোনে রয়েছে Android 12 ভিত্তিক MIUI 12.5 কাস্টম স্কিন।

সস্তার এই হ্যান্ডসেটে রয়েছে একটি 13MP প্রাইমারি ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই Redmi 10A Sport ফোনে একটি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

5000mAh ব্যাটারি রয়েছে এই বাজেট হ্যান্ডসেটে, যা 10W চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির দিক থেকে রয়েছে 4G LTE, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, একটি মাইক্রো ইউএসবি পোর্ট-সহ আরও একাধিক ফিচার। একটি রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং একটি হেডফোন জ্যাক দেওয়া হয়েছে ফোনটিতে।

Follow Us