
Redmi-র যে কোনও ফোন আপনি চোখ বন্ধ করে কিনতে পারেন! Xiaomi-র এই ব্র্যান্ডিংয়ের ফোনগুলির দাম একদিকে যেমন কম, তেমনই আবার সেগুলি টেকসইও হয় অনেক দিনের জন্যই। সেরকমই একটি জনপ্রিয় রেডমি ফোনে আপনি আকর্ষণীয় ছাড় পেয়ে যাবেন। সেই ফোনটি 5G সাপোর্টেড, এই মুহূর্তের জনপ্রিয় একটি হ্যান্ডসেট। এবার আপনি যদি সেই ফোনের নাম শোনেন, তাহলে এখনই তা কিনতে ছুটবেন! সেই ফোনটি হল Redmi Note 12 Pro+ 5G। কত টাকা ছাড় পাবেন, কোথায় ছাড় পাবেন, ফোনটির ফিচার ও স্পেসিফিকেশনই বা কীরকম, সব তথ্য একনজরে দেখে নিন।
Redmi Note 12 Pro+ 5G: অফার, কোথায় কিনবেন?
Redmi Note 12 Pro+ 5G ফোনের উপরে এই আকর্ষণীয় অফারটি আপনি পেয়ে যাবেন Flipkart থেকে। ই-কমার্স প্ল্যাটফর্মে এই ফোনের দাম এখন 36,999 টাকা। ফ্লিপকার্ট প্রাথমিক ভাবে এই ফোনের উপরে আপনাকে 10% ছাড় দিচ্ছে। যার জন্য আপনি 32,999 টাকায় ফ্লিপকার্টের ফ্ল্যাট ডিসকাউন্ট অফারে ফোনটি আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন। তার সঙ্গে আপনার জন্য থাকছে একাধিক ব্যাঙ্কের অফার। Flipkart Axis Bank-এর কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 5% ক্যাশব্যাক পাবেন।
তবে সবথেকে আকর্ষণীয় অফারটি আপনি পাবেন, যদি বাড়িতে থাকা পুরনো হ্যান্ডসেটটা এক্সচেঞ্জ করেন। Flipkart Exchange Offer-এ Redmi Note 12 Pro+ 5G আপনি কল্পনার থেকেও কম দামে বাড়ি নিয়ে আসতে পারেন। আপনার পুরনো ফোনটি যদি ফ্লিপকার্টের কাছে দিয়ে দেন তাহলে ই-কমার্স প্ল্যাটফর্মটি আপনাকে 26,250 টাকা পর্যন্ত ছাড় দেবে। তার ফলে এই রেডমি 5G হ্যান্ডসেট আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন মাত্র 6,749 টাকায়। যদিও এই অফার আপনি তখনই পাবেন, যখন পুরনো ফোনের পরিস্থিতি খুব ভাল হবে। সেই ফোনের ডিসপ্লে থেকে বডি পর্যন্ত যাতে কোনও স্ক্র্যাচ না-থাকে, সেই দিকটা নিশ্চিত করতে হবে।
Redmi Note 12 Pro+ 5G: স্পেসিফিকেশন, ফিচার
এই Redmi হ্যান্ডসেটে রয়েছে একটি 6.67 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 200MP। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর। Redmi Note 12 Pro+ 5G ফোনে রয়েছে একটি 4980mAh ব্যাটারি। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেসরের সাহায্যে।