Xiaomi’s Valentine and Mi Sale: ভালবাসার দিন উপলক্ষ্যে শাওমির বিশেষ ছাড়! দাম কমেছে একগুচ্ছ রেডমি ও এমআই ফোনের, দেখে নিন বিস্তারিত
এমআই এবং রেডমি ব্র্যান্ডের স্মার্ট টিভি, ল্যাপটপেও রয়েছে ছাড়। সেই সঙ্গে এমআই স্মার্ট ব্যান্ড ৬, রেডমি ইয়ারবাডস ৩ প্রো এবং এমআই স্মার্ট বেডসাইড ল্যাম্প ২- এর দামেও রয়েছে ছাড়।
ভ্যালেন্টান'স ডে উপলক্ষ্যে শাওমির বিশেষ ছাড়। Photo Credit: NextPit
ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষ্যে বিভিন্ন গ্যাজেটে ছাড় দিচ্ছে শাওমি সংস্থা (Valentine and Mi Sale)। Mi.com– এর ওয়েবসাইটে ইতিমধ্যেই এই সেল শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই সেল চলবে। রেডমি এবং এমআই- এর বেশ কিছু ফোনে (Redmi and Mi smartphones) রয়েছে ভাল পরিমাণ ছাড়। এই তালিকায় রয়েছে রেডমি ৯আই স্পোর্ট, রেডমি ৯এ স্পোর্ট, রেডমি নোট ১১টি ৫জি, রেডমি নোট ১০টি ৫জি, রেডমি নোট ১০ প্রো এবং রেডমি নোট ১০এস ফোন। এছাড়াও প্রিমিয়াম ফোনের মধ্যে শাওমি ১১টি প্রো ৫জি এবং শাওমি ১১আই হাইপারচার্জ ৫জি ফোনেও রয়েছে অনেক ছাড়। এর পাশাপাশি এমআই এবং রেডমি ব্র্যান্ডের স্মার্ট টিভি, ল্যাপটপেও রয়েছে ছাড়। সেই সঙ্গে এমআই স্মার্ট ব্যান্ড ৬, রেডমি ইয়ারবাডস ৩ প্রো এবং এমআই স্মার্ট বেডসাইড ল্যাম্প ২- এর দামেও রয়েছে ছাড়।
শাওমি সংস্থা সিটি ক্রেডিট এবং ক্রেডিট ইএমআই- এ কেনাকাটার উপর পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়াও ক্রেতারা কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের মাধ্যমে ফোন কিনলে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এবার দেখে নেওয়া যাক কোন কোন ফোনের দামের উপর ছাড় রয়েছে।
রেডমি ৯আই স্পোর্টের দাম শুরু হচ্ছে ৭৬১৯ টাকা থেকে। আসল দামের থেকে ১১৮০ টাকা দাম কমেছে।
রেডমি ৯এ স্পোর্টের দাম শুরু হচ্ছে ৬৫৬৯ টাকা থেকে। এর আসল দাম ৭২৯৯ টাকা।