18,000 টাকার দুর্দান্ত স্প্লিট AC, 10 বছরের ওয়ারান্টি, অন্যান্যদের থেকে 15% দ্রুত ঠান্ডা ও কম বিদ্যুৎ খরচ

এই Carrier AC-র মেশিনটির উপরে থাকছে 1 বছরের ওয়ারান্টি। কম্প্রেসরে 10 বছরের ওয়ারান্টি এবং PCB-তে 5 বছরের ওয়ারান্টি দিচ্ছে সংস্থাটি। 0.8 টন 3 স্টার রেটিং প্রাপ্ত এই Carri1er AC এক টনের কোনও এয়ার কন্ডিশনারের থেকে অন্তত 15% কম শক্তি খরচ করে।

18,000 টাকার দুর্দান্ত স্প্লিট AC, 10 বছরের ওয়ারান্টি, অন্যান্যদের থেকে 15% দ্রুত ঠান্ডা ও কম বিদ্যুৎ খরচ
এয়ার কন্ডিশনার কেনার সবথেকে ভাল সময়।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 07, 2023 | 2:39 PM

AC Latest Offer: অনেক দিন ধরেই একটা AC কেনার চিন্তাভাবনা করছেন? কিন্তু, হয়ে উঠছে না তাই তো? কারণ, যখনই Air Conditioner কিনবেন বলে মনোস্থির করছেন, তখনই দেখছেন তার আকাশছোঁয়া মূল্য। এসি কেনার ব্যাপারে আপনার ভাবনাচিন্তা আমরা কিছুটা ধরতে পেরেছি তো? তাহলে এটাও বলে রাখি, আপনার এবার AC কেনার সময় এসে গিয়েছে। যে কোম্পানির এয়ার কন্ডিশনারের কথা আমরা বলব, তার রেটিংও বেশ ভাল। সেই কোম্পানির নাম Carrier। ব্র্যান্ডটির একটি দুর্দান্ত এয়ার কন্ডিশনার আপনি কল্পনারও কম দামে এই মুহূর্তে ক্রয় করতে পারেন। আসুন, তাহলে জেনে নেওয়া যাক Carrier-এর কত টনে এসির উপরে আপনি অফার পাবেন, কত কম দামে কিনতে পারবেন, কোথায় অফার পাবেন আর সেই Carrier AC আপনাকে কী-কী ফিচার দিচ্ছে।

যে Carrier AC-র উপরে আপনাকে অফার দেওয়া হচ্ছে, সেটি 0.8 টনের। আপনার ঘর যদি একটু ছোট হয়, তাহলে এই এসি যথেষ্ট। তার থেকেও বড় কথা হল, এর জন্য যে পরিমাণ টাকা আপনাকে খরচ করতে হবে তাতে আপনি একটা কুলার পেতে পারেন, এসি নয়। মাত্র 18,000 টাকা খরচ করে আপনি এই এসি বাড়ি নিয়ে আসতে পারবেন।

Carrier-এর এই 0.8 টন এসিতে 3 স্টার রেটিং দেওয়া হয়েছে। এয়ার কন্ডিশনারটির দাম অত্যন্ত চড়া। ফ্লিপকার্টে Carrier 3 Star 0.8 Ton AC-র দাম এমনিতে 55,690 টাকা। প্রাথমিক ভাবে এয়ার কন্ডিশনারটির উপরে আপনাকে 53% ছাড় দেওয়া হচ্ছে ফ্লিপকার্টে। অর্থাৎ আপনি সরাসরি হাফ দামে এই এসি কেনার সুযোগ পেয়ে যাচ্ছেন। তার উপরে আবার থাকছে 3,500 টাকার এক্সচেঞ্জ অফার। তার ফলে এসির দাম হয়ে যাচ্ছে 22,490 টাকা।

অফারের এখানেই শেষ নয়। তারপরেও আবার থাকছে 4,000 টাকার ডিসকাউন্ট অফার। তবে তার জন্য আপনার দরকার HDFC ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড। HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে এই ক্যারিয়ার এসি কিনলে আপনাকে মাত্র 18,490 টাকা খরচ করতে হচ্ছে। রয়েছে EMI অফারও। সেই অফারে এয়ার কন্ডিশনারটি বাড়ি নিয়ে আসতে প্রতি মাসে আপনাকে 2,889 টাকা খরচ করতে হবে।

এই Carrier AC-র মেশিনটির উপরে থাকছে 1 বছরের ওয়ারান্টি। কম্প্রেসরে 10 বছরের ওয়ারান্টি এবং PCB-তে 5 বছরের ওয়ারান্টি দিচ্ছে সংস্থাটি। 0.8 টন 3 স্টার রেটিং প্রাপ্ত এই Carri1er AC এক টনের কোনও এয়ার কন্ডিশনারের থেকে অন্তত 15% কম শক্তি খরচ করে। এতে রয়েছে অটো রিস্টার্ট, স্লিপ মোডের মতো একাধিক আকর্ষণীয় ফিচার। তামার কয়েল ব্যবহার করা হয়েছে। খুব দ্রুততার সঙ্গে খুবই অল্প সময়ে এই এয়ার কন্ডিশনার আপনার ঘর ঠান্ডা করতে পারে।

Follow Us