JioBook-এর থেকেও সস্তায় মিলছে এই দুই ল্যাপটপ; 784 টাকা, 685 টাকা দিয়ে নিয়ে আসুন বাড়িতে

Affordable Laptop: সম্প্রতি বাজারে লঞ্চ হয়েছে Jio Book ল্যাপটপ। তবে এর দাম 16,499 টাকা। তবে বাজারে এর থেকেই কমে কিছু ল্যাপটপ রয়েছে, যা আপনি কিনে নিতে পারবেন। তাই যাদের বাজেট 14 হাজার টাকার কম, তারা এই ল্যাপটপগুলি কিনতে পারেন। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা।

JioBook-এর থেকেও সস্তায় মিলছে এই দুই ল্যাপটপ; 784 টাকা, 685 টাকা দিয়ে নিয়ে আসুন বাড়িতে

| Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 06, 2023 | 12:58 PM

JioBook Price: বিগত বেশ কয়েকদিন ধরেই Jio Book ল্যাপটপ নিয়ে আলোচনা তুঙ্গে রয়েছে। এটিকে ওখনও পর্যন্ত সবচেয়ে কম দামের ল্যাপটপ বলা হচ্ছে, যাতে আপনি দুর্দান্ত সব ফিচার পেয়ে যাবেন। সম্প্রতি বাজারে লঞ্চ হয়েছে Jio Book ল্যাপটপ। তবে এর দাম 16,499 টাকা। তবে বাজারে এর থেকেই কমে কিছু ল্যাপটপ রয়েছে, যা আপনি কিনে নিতে পারবেন। তাই যাদের বাজেট 14 হাজার টাকার কম, তারা এই ল্যাপটপগুলি কিনতে পারেন। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা।

Lenovo IdeaPad 3

এই ল্যাপটপের দাম 13,990 টাকা। এই ল্যাপটপের উপর 1250 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে। ল্যাপটপটি প্রতি মাসে 784 টাকার ইএমআইতে কিনে নিতে পারবেন। এই ল্যাপটপে একটি 11.6-ইঞ্চি HD ডিসপ্লে রয়েছে। এর সর্বোচ্চ উজ্জ্বলতা 250 নিট। ল্যাপটপটিতে 4 GB RAM এবং 64 GB স্টোরেজ পেয়ে যাবেন। এটি একটি ক্রোম ওএস ল্যাপটপ। এর ওজন প্রায় 1.12 কেজি। হয়। এই ল্যাপটপটি Flipkart থেকে কিনতে পারবেন।

PrimeBook 4G

এই ল্যাপটপের দামও 13,990 টাকা। আপনি এটি ফ্লিপকার্ট থেকে কিনতে পারেন। এই ল্যাপটপে 13,450 টাকার এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। এর সঙ্গে ব্যাঙ্ক অফার হিসেবে 1250 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও, ল্যাপটপটি 685 টাকার মাসিক ইএমআই-তে কিনে নিতে পারবেন। ল্যাপটপটিতে 11.6 ইঞ্চি HD IPS ডিসপ্লে রয়েছে। এতে প্রাইম ওএস সাপোর্ট করা হয়েছে। এটি 4G সিম কানেক্টিভিটির অপশন রয়েছে।

JioBook

ল্যাপটপের দাম 16,499 টাকা। এটা Amazon থেকে কেনা যাবে. এতে অক্টাকোর মিডিয়াটেক 8788 চিপসেট ব্যবহার করা হয়েছে। এই ল্যাপটপটিতে 4 GB RAM এবং 64 GB স্টোরেজ রয়েছে। এতে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, সিম কানেক্টিভিটি সাপোর্ট করে। ল্যাপটপে 1500 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে।

Follow Us