Dipak Barman
দীপক বর্মন
রাজ্যের স্কুলশিক্ষা দফরের দায়িত্ব পেয়েছেন আলিপুরদুয়ারের ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। ২০২৬ সালের জুন মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পর তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বভার গ্রহণ করেন। দীপক বর্মন আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বাসিন্দা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে ইংরেজিতে MA এবং ২০০৫ সালে B.Ed পাস করেন। রাজনীতিতে আসার আগে তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি ফালাকাটার দেওগাঁও হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ২০২৬ সালের ১ জুন তিনি পশ্চিমবঙ্গের পূর্ণাঙ্গ ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন এবং ১০ জুন তাঁকে স্কুল শিক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হয়।
Read MoreMid-Day Meal: ‘ফান্ডের অভাব’, ‘ভাতা বন্ধ’…মিড-ডে মিল নিয়ে সব প্রশ্নের উত্তর দিলেন শিক্ষামন্ত্রী, দিলেন কড়া বার্তাও
Dipak Barman on Mid-Day Meal: দীপক বর্মণের স্পষ্ট বার্তা, স্কুলগুলিতে যেন কোনওভাবেই মিড-ডে মিল বন্ধ না হয়। তার জন্য যথাযথ পদক্ষেপ করা হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে। মিড ডে মিলের জন্য নভেম্বর পর্যন্ত স্কুলে স্কুলে পৌঁছে গিয়েছে টাকা। এছাড়া, রাঁধুনিদের বকেয়া টাকা দ্রুত মেটানোরও আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
- TV9 Bangla
- Updated on: Oct 1, 2026
- 3:02 pm