AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করণ জোহর

করণ জোহর

তিনি ‘দ্য করণ জোহর’। বলিউডের ব্র্যান্ড। তাঁর হাত ধরে বলিউডে পা রেখেছেন বহু স্টার। যা নিয়ে রীতিমত চর্চার কেন্দ্রেও জায়গা করে নিয়েছেন করণ। কখনও উঠেছে স্বজন পোষণ বিতর্ক (নেপোটিজ়ম), তবে নেপোকিড হয়ে তিনি নিজে কম স্ট্রাগল করেননি। একাধারে তিনি প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, কস্টিউম ডিজাইনার, অভিনেতা এবং সঞ্চালক। হীরু জোহর ও যশ জোহরের সন্তান করণ। ‘ধর্মা’ প্রযোজনা সংস্থার মাথা। রাজ কাপুরের কাজ দেখে অনুপ্রাণিত হয়েছেন। শিখেছেন যশ চোপড়া এবং সুরজ বারজাতিয়ার কাজ দেখে। সংখ্যাতত্ত্বে বিশ্বাসী করণ ‘K’ অক্ষরের প্রতি দুর্বল। আদিত্য চোপড়ার সহকারী হিসেবে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫) ছবিতে প্রথম কাজ করেন তিনি। সেই-ই বলিউডে প্রথম পা রাখা। তারপর আর ফিরে তাকাতে হয়নি। ‘শেরশাহ’ ছবির জন্য শ্রেষ্ঠ জনপ্রিয় চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান করণ। ‘কভি অলভিদা না কহে না’ ছবি দিয়ে পর্দার স্বাদ বদল ঘটান করণ। বলিউডের একশো বছর সেলিব্রেশনে জোয়া আখতার, অনুরাগ কশ্যপ ও দিবাকর ব্যানার্জির সঙ্গে হাত মিলিয়ে তিনি তৈরি করে ছিলেন ‘বোম্বে টকিজ’ (২০১৩)। ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫), ‘দিল তো পাগল হ্যায়’ (১৯৯৭), ‘ডুপ্লিকেট’ (১৯৯৮), ‘মহব্বতেঁ’ (২০০০), ‘ম্যায় হুঁ না’ (২০০৪), ‘বীর-জারা’ (২০০৪), ও ‘ওম শান্তি ওম’ (২০০৭) ছবির পোশাক পরিকল্পনা করেছিলেন তিনি নিজেই। করণ বলিউডের অন্যতম ফ্যাশনিস্তা করণ নিজেই। ব্যক্তিজীবনে বেশ রঙিন মানুষ। বলিউডের অন্দরমহলের সব সমীকরণের খবরই কম-বেশি তাঁর কাছে থাকে। ব্যক্তিজীবনে তিনি সিঙ্গল ফাদার। রয়েছে দুই সন্তান। নিজের যৌন অভিমুখ বা সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়েও বরাবর স্পষ্টবাদী করণ। তবে জানেন কি, স্কুল জীবনে তিনি টুইঙ্কল খান্নাকে পছন্দ করতেন?

Read More
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.